ঢাকা ১২:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
মিঠামইনে বিএনপি সভাপতি হত্যার ৩ আসামি গ্রেপ্তার, উদ্ধার হত্যাকাণ্ডে ব্যবহৃত চাপাতি মিঠামইনে উপজেলা বিএনপির সভাপতিকে কুপিয়ে হত্যা, আহত আরও একজন জাতীয় ঐক্যের ডাক দিলেন প্রধানমন্ত্রী শেষ হলো জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন তায়েফের বুকে যে মসজিদ মুসলিমদের জন্য এক টুকরো সান্ত্বনা পে স্কেলে বদলাচ্ছে ইনক্রিমেন্ট নীতি, কোন গ্রেডে কত শিগগিরই ১০ হাজার পুলিশ কনস্টেবল নিয়োগ দেবে সরকার অন্তরঙ্গ ভিডিও ছড়িয়ে পড়ার ভয়ে জোবায়েদকে হত্যা, তিনজনের বিরুদ্ধে অভিযোগপত্র বাংলাদেশি সমর্থকদের স্কালোনির ধন্যবাদ দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তারেক রহমান ‘মত পার্থক্য থাকতে পারে, ঐক্য যেন নষ্ট না হয়’

প্রাথমিকের ২৪ প্রধান শিক্ষক পেলেন সুখবর

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:১৯:০৮ পূর্বাহ্ন, সোমবার, ২৩ জুন ২০২৫
  • ১৭৭ বার

দীর্ঘ প্রতীক্ষার পর বেতন স্কেলে সুখবর পেয়েছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২৪ জন প্রধান শিক্ষক। হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের আদেশ অনুযায়ী, গ্রেড-১১ থেকে তাদের বেতন স্কেল গ্রেড-১০-এ উন্নীত করার সিদ্ধান্ত কার্যকর করেছে অর্থ মন্ত্রণালয়।

গণশিক্ষা মন্ত্রণালয়ের সুপারিশের ভিত্তিতে গত ১৯ জুন অর্থ মন্ত্রণালয়ের বাস্তবায়ন-১ শাখা থেকে এ-সংক্রান্ত একটি স্মারক জারি করা হয়। এতে বলা হয়েছে, হাইকোর্ট বিভাগের রায়, সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আদেশ এবং সিভিল রিভিউ নম্বর ১১৪/২০২২-এর আলোকে এই সিদ্ধান্ত বাস্তবায়িত হয়েছে।

অর্থ মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ গোলাম কবির স্বাক্ষরিত ওই স্মারকের অনুলিপি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিবের দপ্তরেও পাঠানো হয়েছে। তবে মন্ত্রণালয় স্পষ্ট করে জানিয়েছে, এ সিদ্ধান্ত শুধুমাত্র রিট পিটিশন নম্বর ৩২১৪/২০১৮-এর অন্তর্ভুক্ত ২৪ জন প্রধান শিক্ষকের ক্ষেত্রেই প্রযোজ্য হবে।

সংশ্লিষ্ট শিক্ষকরা বলছেন, আদালতের এই রায় এবং তার বাস্তবায়ন সরকারের আইনের শাসন ও বিচার বিভাগের প্রতি শ্রদ্ধার প্রকাশ। দীর্ঘদিন ধরে বিচারাধীন একটি স্পর্শকাতর বিষয় নিষ্পত্তির মাধ্যমে তারা তাদের ন্যায্য অধিকার ফিরে পেয়েছেন।

প্রসঙ্গত, দীর্ঘদিন ধরে সংশ্লিষ্ট শিক্ষকরা গ্রেড উন্নীতকরণের দাবিতে আইনি লড়াই চালিয়ে আসছিলেন। একপর্যায়ে হাইকোর্ট তাদের পক্ষে রায় দিলে তা রাষ্ট্রপক্ষ চ্যালেঞ্জ করে আপিল বিভাগে যায়। শেষ পর্যন্ত আপিল বিভাগ এবং সিভিল রিভিউয়ের আদেশে বিষয়টি নিষ্পত্তি হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

মিঠামইনে বিএনপি সভাপতি হত্যার ৩ আসামি গ্রেপ্তার, উদ্ধার হত্যাকাণ্ডে ব্যবহৃত চাপাতি

প্রাথমিকের ২৪ প্রধান শিক্ষক পেলেন সুখবর

আপডেট টাইম : ১০:১৯:০৮ পূর্বাহ্ন, সোমবার, ২৩ জুন ২০২৫