ঢাকা ০৭:১২ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
জেবিএবি নির্বাচনে সভাপতি মোস্তাফিজুর রহমান, সম্পাদক শাহ জাহান সিলেটে ট্রিপল মার্ডারের ঘটনায় থানায় অভিযোগ, পরিবারের দাবি জমি সংক্রান্ত বিরোধের জেরে হত্যা বিএনপিকে গণতান্ত্রিক দল হিসেবে গড়ার কারিগর খালেদা জিয়া: মির্জা ফখরুল আগামী অক্টোবরে শিশুদের জন্য পাঁচটি বিশেষায়িত হাসপাতাল চালু করবে সরকার: প্রধানমন্ত্রী আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ কম খরচে আগাম শিম চাষ, এক কৃষকেরই ২ লাখ টাকা বিক্রির আশা ভালোবাসার মূল্যে কখনোই মানসিক শান্তি হারানো ঠিক নয় ভারতের আন্দোলনে সম্প্রীতির শিক্ষা স্মার্ট ফ্যামিলি কার্ডের বাইরে খোলাবাজারে নিত্যপণ্য বিক্রির পরিকল্পনা করছে টিসিবি দেশের মানুষের উন্নয়নে কাজ করছে সরকার: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

নির্বাচনের তারিখ ঘোষণায় ধৈর্য ধরতে হবে: আমীর খসরু

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:১৫:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ জুন ২০২৫
  • ৯৭ বার

জাতীয় সংসদ নির্বাচনের তারিখ নিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘কোথাও দ্বিমত আছে আমরা মনে করি না। তবে নির্বাচনের তারিখ ঘোষণায় ধৈর্য ধরতে হবে।’

আজ মঙ্গলবার রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত ব্রাজিলের রাষ্ট্রদূত পাওলো ফার্নান্দো ডায়াস ফেরেস বিএনপির প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাৎ করেন। পরে সাংবাদিকদের এসব কথা বলেন আমীর খসরু।

তিনি বলেন, ‘আমরা সঠিক পথে যাব, জাতি অবশ্যই একটা গণতান্ত্রিক পথে চলছে। আমরা সেটা সমাধান করতে পারব। একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের গণতন্ত্র ফিরে আসবে, অতটুকু আস্থা আমাদের সবার রাখতে হবে।’

লন্ডনের বৈঠক নিয়ে আমীর খসরু বলেন, ‘সবার মধ্যে একটা স্বস্তি ফিরে এসেছে। এ জায়গাটার মধ্যে কোনো অসুবিধা আমি দেখছি না।’

নির্বাচনের বিষয়ে বিএনপির এই নেতা বলেন, ‘নির্বাচনের দিনক্ষণ যেটা, সেটা নির্বাচন কমিশন ঘোষণা করবে। সেটা তো আর সরকারের বলতে পারবে না, আমরাও বলতে পারব না। নির্বাচনের তারিখ নির্বাচন কমিশন (ইসি) থেকে আসবে এবং সেটার জন্য অপেক্ষা করব। নিশ্চয়ই নির্বাচন কমিশনের পক্ষ থেকে একটা দিনক্ষণ ঘোষণা করা হবে। তার জন্য একটু আমাদেরও ধৈর্য থাকতে হবে, তাই না? একদম অস্থিরতার মধ্যে সারাক্ষণ থাকলে তো হবে না। একটু একটু সহনশীল হতে হবে। একেবারে আস্থাহীন হয়ে যাই, অস্থিরতার মধ্যে থাকলে তো সমস্যা। এটা জাতির জন্য এটা কাম্য না।’

এক প্রশ্নের উত্তরে আমীর খসরু বলেন, ‘সরকারের সঙ্গে নির্বাচন কমিশনের কথা হবে। এ ব্যাপার খুবই স্বাভাবিক। এটা তো রুটিনের ব্যাপার তাই না। সুতরাং আমরা সবাই একটু ধৈর্য ধরে সময় দেই। এর মধ্যে কোনো ধরনের প্রশ্নবিদ্ধ করে ভবিষ্যতের সামনে চলার পথ বিঘ্নিত করা ঠিক হবে না। সবকিছু সমাধান আগামী দিনে হবে এবং সময়মতো দেশে নির্বাচন হবে।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

জেবিএবি নির্বাচনে সভাপতি মোস্তাফিজুর রহমান, সম্পাদক শাহ জাহান

নির্বাচনের তারিখ ঘোষণায় ধৈর্য ধরতে হবে: আমীর খসরু

আপডেট টাইম : ০৬:১৫:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ জুন ২০২৫