ঢাকা ০৯:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বাবার সঙ্গে বড় ভাইয়ের শ্বশুরের অনন্য বন্ধন, স্মৃতিতে আজও অমলিন দুই প্রিয় মানুষ সাড়ে ৩ কেজি ওজনের দুই ইলিশ ১৫ হাজার টাকায় বিক্রি মাদকদ্রব্য নিয়ন্ত্রণে কঠোর আইন হচ্ছে: তথ্য প্রতিমন্ত্রী থমকে আছে উন্নয়ন প্রকল্প ও তদারকি, মন্ত্রণালয়ে ঘুরছেন এমপিরা কেন শিশুদের ঘ্রাণবিষয়ক শিক্ষা দিতে বললেন এই বিশেষজ্ঞ নতুন পে-স্কেলে কোন গ্রেডে কত বাড়ল বেতন বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জনগণই বিএনপির রাজনৈতিক ক্ষমতার উৎস: তারেক রহমান নরওয়ের রাজার মৃত্যুতে বাংলাদেশের পক্ষে শোকবইয়ে স্বাক্ষর স্থানীয় সরকার মন্ত্রীর যশোরে নিষিদ্ধ আ. লীগের প্রতিমন্ত্রী ও এমপিসহ ১১৩ জনের নামে মামলা হাদি হত্যা মামলার মূল অভিযুক্ত ফয়সাল ও তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা

পরকীয়া ও বিচ্ছেদ নিয়ে মুখ খুললেন সারিকা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:৪৬:২৪ অপরাহ্ন, রবিবার, ১ জুন ২০২৫
  • ১০০ বার

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সারিকা সাবরিন। সম্প্রতি এই অভিনেত্রীকে নিয়ে বিবাহবহির্ভূত সম্পর্কে জড়ানোর গুঞ্জন ছড়িয়েছে। আর এই কারণে তার দ্বিতীয় সংসারও ভাঙনের মুখে! অভিযোগ উঠেছে, রাজধানীর গুলশানের এক কেমিক্যাল ব্যবসায়ীর সঙ্গে সারিকার পরকীয়া সম্পর্ক। এ নিয়ে অভিনেত্রীর দাম্পত্য জীবনে দূরত্বও তৈরি হয়েছে। আর স্বামী আহমেদ রাহীর সঙ্গে সারিকার বিচ্ছেদ এখন শুধু সময়ের ব্যাপার!

বিষয়টি নিয়ে অবশেষে মুখ খুললেন সারিকা। বললেন, ‘আমাদের দাম্পত্য জীবনের চতুর্থ বছর চলছে। এই চার বছর আমরা এক রাতের জন্যও আলাদা থাকিনি, এটাই বাস্তবতা।’

সারিকা সাবরিন আরও বলেন, ‘অনেক দম্পতির মতো আমাদের মধ্যেও স্বাভাবিকভাবেই খুনসুটি বা ঝগড়া হয়েছে। কিন্তু কখনোই তা সম্পর্ক ভাঙনের দিকে যায়নি। ওসব সামান্য বিষয় অনেক আগেই পেছনে ফেলে এসেছি আমরা।’

পরকীয়া ও বিচ্ছেদ- একদম মিথ্যা ও ভিত্তিহীন দাবি করেন এই অভিনেত্রী বলেন, ‘এ গুজব কোথায় থেকে ছড়ালো, কে শুরু করল, যদি জানতাম, তাহলে এর সমাধান করতে পারতাম। আমি তো স্বামী-সন্তান নিয়ে গাড়িতে করে ঘুরতে বের হয়েছিলাম। হঠাৎ সেখানে এ খবর শুনে অবাক হয়েছি। স্বামী-সন্তান নিয়ে সংসার বেশ ভালোই চলছে। এখন শুধু সময়ই বলবে, এ গুঞ্জনের পেছনে বাস্তবতা কতটা, আর কতটাই বা নিছক রটনা।’

বলা দরকার, ২০২২ সালের ফেব্রুয়ারিতে দুই পরিবারের সম্মতিতে আহমেদ রাহীকে বিয়ে করেন সারিকা সাবরিন। এর আগে, ২০০৪ সালে ব্যবসায়ী মাহিম করিম খানকে ভালোবেসে বিয়ে করেছিলেন তিনি। সেই সংসারে একটি কন্যাসন্তান থাকলেও ২০১৬ সালে বিচ্ছেদ হয় তাদের।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বাবার সঙ্গে বড় ভাইয়ের শ্বশুরের অনন্য বন্ধন, স্মৃতিতে আজও অমলিন দুই প্রিয় মানুষ

পরকীয়া ও বিচ্ছেদ নিয়ে মুখ খুললেন সারিকা

আপডেট টাইম : ০৬:৪৬:২৪ অপরাহ্ন, রবিবার, ১ জুন ২০২৫