পীর হাবিবুর রহমান
গত বুধবার থেকে টকশোতে বলেছি,নিউজে লিখেছি, এবার ওবায়দুল কাদেরই সাধারণ সম্পাদক হবেন।আর সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকের অনেক অন্ধ ভক্তরা সমালোচনার নামে কত কথা!
আল্লাহ তাদের দেখার,পর্যবেক্ষল করার, জানার চোখ ও সুযোগ দিন।
আওয়ামী লীগ বিট কাভার করেছি দুইযুগ। তন্ন তন্ন করে হাতরেছি খবর। এখনো রাজনীতির গতি প্রকৃতিটাই পর্যবেক্ষণ,বিশ্লেষন করি।
গতরাতে সিঙ্গাপুর থেকে ফোনে সম্মানিত রাজনৈতিক পরিবারের অনুজ কন্যার রাগ হজম করে বলেছি একটা দিন দেখতে। আজ সবাই দেখেছেন।কাল সবাই ওবায়দুল কাদেরের সঙ্গেই হাঁটবেন। এটাই রাজনীতি।
তবু সবাইকে বলি,ব্যক্তিগত ইচ্ছাই বড় নয়,সত্যই বড়।সত্য জানতে সাংবাদিকতায় ক্রসচেকে অভিজ্ঞ আমরা। সবাই ভালো থাকুন।নতুন নেতৃত্ব রাজনীতিতেও মানুষের কল্যানে ইতিবাচক ভূমিকা রাখুন।
সবাইকে অভিনন্দন।সৈয়দ আশরাফুল ইসলামকেও অভিনন্দন সৎ,ভদ্র বিনয়ী মানুষ হিসিবে সম্মান নিয়েই সাধারণ সম্পাদক থেকে প্রেসিডিয়াম সদস্য হয়েছেন।
Reporter Name 






















