ঢাকা ০৩:২৬ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা আমন ধান নিয়ে বিপাকে কৃষক সোনালি আমনে হাসি, উৎপাদন খরচে দীর্ঘশ্বাস মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযান, ১৫২ বাংলাদেশিসহ আটক ৪৮৯ সৌরবিদ্যুৎ স্থাপনে ২১ হাজার গ্রাহককে সুখবর দিল পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা চলবে ড্রোন নজরদারি ঢাকাসহ আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন দেশে তরুণরা কাজের সুযোগ পাচ্ছে কম সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ জুলাই গণঅভ্যুত্থানে সশস্ত্র বাহিনীর ভূমিকা যুগান্তকারী: প্রধানমন্ত্রী

সচিবালয়ে আন্দোলনকারীদের যে বার্তা দিলেন উপদেষ্টা রিজওয়ানা হাসান 

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:২১:২৫ অপরাহ্ন, রবিবার, ১ জুন ২০২৫
  • ১২৩ বার

সচিবালয়ে কর্মকর্তা কর্মচারী ঐক্য ফোরামের আন্দোলকারীদের ‘শান্তিপূর্ণ কর্মসূচি’ করতে বললেন অন্তর্বর্তী সরকারের বন ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান । তিনি বড় সর কোন আন্দোলনে না যাওয়ার অনুরোধ জানান।

আজ রবিবার (১ জুন) সচিবালয়ে বন ও পরিবেশ উপদেষ্টার কাছে স্মারকলিপি জমা দেয় আইন বাতিল চাওয়া সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারী ঐক্য ফোরামের কো- চেয়ারম্যান নুরুল ইসলামসহ অন্য অন্য নেতারা । তাদের সঙ্গে বৈঠক শেষে পরিবেশ উপদেষ্টা এ আহ্বান জানান।

বন ও পরিবেশ উপদেষ্টা বলেন, সরকারি চাকরি আইন সংশোধন অধ্যাদেশ-২০২৫ বাতিলের দাবি নিয়ে কর্মচারীদের উদ্বেগের কথা উপদেষ্টা পরিষদের বৈঠকে জানানো হবে। বিষয়টি নিয়ে আলোচনার অনেক  সুযোগ রয়েছে।

এদিকে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা ফাওজুল কবিরের কাছে স্মারকলিপি দেন কর্মকর্তা কর্মচারী ঐক্য ফোরামের নেতা নূরুল ইসলাম, মুজাহিদুল ইসলাম সেলিম ও নজরুল ইসলাম। পরে উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন তারা।

উপদেষ্টার সামনে দেওয়া বক্তব্যে আইনের বিভিন্ন ‘নিবর্তনমূলক ও দমনমূলক’ দিক তুলে ধরেন কর্মচারী ইউনিয়নের নেতারা ।বৈঠক শেষে উপদেষ্টা ফাওজুল কবির বলেন, এখানে কিছু প্রভিশন আছে যেগুলো অপপ্রয়োগের সম্ভাবনা আছে। আপনাদের অবস্থান হচ্ছে এটা বাতিল করে দিতে হবে। বাতিল করার দাবি জানিয়ে আপনাদের যে বক্তব্য, সেটা উপদেষ্টা পরিষদে আমি আলাপ করব।

সরকারি চাকরি আইন সংশোধন অধ্যাদেশ ২০২৫ বাতিলের দাবিতে আজ রবিবারও বাংলাদেশ সচিবালয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে কর্মকর্তা-কর্মচারীরা।

এদিন সকাল পৌনে ১২টার দিকে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগ থেকে মিছিল নিয়ে বাদামতলায় সমবেত হন তারা। অবিলম্বে অধ্যাদেশ প্রত্যাহারের দাবি জানান তারা।

দাবি আদায় না হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়ে তারা বলেন, যেহেতু প্রধান উপদেষ্টা সফর শেষে দেশে ফিরেছেন, সেহেতু আজকের মধ্যেই ইতিবাচক ঘোষণা প্রত্যাশা করছেন নেতারা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা

সচিবালয়ে আন্দোলনকারীদের যে বার্তা দিলেন উপদেষ্টা রিজওয়ানা হাসান 

আপডেট টাইম : ০৪:২১:২৫ অপরাহ্ন, রবিবার, ১ জুন ২০২৫