ঢাকা ১১:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ষড়যন্ত্র, গুজব ও অপপ্রচারে বিভ্রান্ত হবেন না: আইজিপি জার্মানিতে মসজিদে হামলার পরিকল্পনা আগামী সপ্তাহে গভর্নর ‘মোস্তাকুর’ স্বাক্ষরিত টাকা বাজারে পাওয়া যাবে নারী দলের ব্যর্থতায় জাহানারার খোঁচা প্রধানমন্ত্রী-বিরোধীদলীয় নেতার বৈঠক, রাজনৈতিক ঐক্য-সংলাপ নিয়ে আলোচনা খলিলুর রহমানের সঙ্গে যুক্তরাষ্ট্র-ভারত-যুক্তরাজ্য-চীন-ইইউর দূতদের বৈঠক ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে: প্রধানমন্ত্রী সারাদেশে ৭৮ ককটেল বিস্ফোরণ ও ৭৪ গাড়িতে আগুন, গ্রেফতার ৬৩ যে মামলায় জ্যোতিকা জ্যোতিকে কারাগারে পাঠানোর নির্দেশ কাদের মোল্লার ফাঁসির রায় নিয়ে মন্তব্য করেননি প্রধান বিচারপতি, সংবাদ প্রত্যাহারের আহ্বান

খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও পরিবারের ভাতা বেড়েছে

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:০২:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ অক্টোবর ২০১৬
  • ৩০৫ বার

খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা বাড়ানো হয়েছে। এছাড়া, খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারবর্গের মাসিক সম্মানী ভাতাও বাড়িয়েছে সরকার।

সচিবালয়ে সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ সংক্রান্ত নীতিমালায় অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান।

তিনি জানান, ‘খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা বিতরণ নীতিমালা, ২০১৬’ এর খসড়া এবং খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারবর্গের মাসিক সম্মানী ভাতা বৃদ্ধির প্রস্তাব অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

শফিউল আলম জানান, ভাতা বৃদ্ধির সিদ্ধান্ত চলতি বছরের ১ জানুয়ারি থেকে কার্যকর ধরা হবে।

ভাতা কত বাড়ছে

শফিউল আলম বলেন, ‘বীরশ্রেষ্ঠ খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের ভাতা মাসিক ১২ হাজার থেকে বেড়ে ৩০ হাজার টাকা, বীর উত্তমদের ভাতা ১০ হাজার থেকে বেড়ে ২৫ হাজার টাকা, বীর বিক্রমদের ভাতা ৮ হাজার থেকে বেড়ে ২০ হাজার এবং বীর প্রতীক খেতাবপ্রাপ্তদের ভাতা ৬ হাজার থেকে বেড়ে ১৫ হাজার টাকা করা হয়েছে।’

একই সঙ্গে যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের ভাতাও বাড়ানো হয়েছে।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘এ’-শ্রেণির (যারা ৯৬ থেকে ১০০ শতাংশ পঙ্গু) মুক্তিযোদ্ধাদের মাসিক ভাতা ৩০ হাজার থেকে বৃদ্ধি করে ৪৫ হাজার টাকা, ‘বি’-শ্রেণির যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের ভাতা ২০ হাজার টাকা থেকে ৩৫ হাজার টাকা, ‘সি’-শ্রেণির যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের ভাতা ১৬ হাজার টাকা থেকে ৩০ হাজার টাকা, ‘ডি’-শ্রেণির ভাতা ৯ হাজার ৭০০ টাকা থেকে বৃদ্ধি করে ২৫ হাজার টাকা করা হয়েছে।’

এছাড়া শহীদ পরিবারের সদস্যদের মাসিক ভাতা ১৫ হাজার থেকে বাড়িয়ে ৩০ হাজার টাকা, মৃত যুদ্ধাহত মুক্তিযোদ্ধা পরিবারের ভাতা ১৫ হাজার টাকা থেকে ২৫ হাজার টাকা, বীরশ্রেষ্ঠ শহীদ পরিবারের ভাতা ২৮ হাজার টাকা থেকে বৃদ্ধি করে ৩৫ হাজার টাকা করা হয়েছে বলেও জানান শফিউল আলম।

তারামন বিবি বীর প্রতীক ক্যাটাগরিতে ভাতা পাবেন বলেও জানান মন্ত্রিপরিষদ সচিব।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ষড়যন্ত্র, গুজব ও অপপ্রচারে বিভ্রান্ত হবেন না: আইজিপি

খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও পরিবারের ভাতা বেড়েছে

আপডেট টাইম : ১২:০২:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ অক্টোবর ২০১৬