ঢাকা ১২:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
কিশোরগঞ্জ–ঢাকা–কক্সবাজার রুটে যাত্রা শুরু করেছে ‘কিশোরগঞ্জ ডিলাক্স (এসি)’ বাস সার্ভিস এই ভোট হবে নতুন বাংলাদেশ গড়ার পক্ষে-বিপক্ষে : আসিফ নজরুল আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ৫৩০০০ অপরাধী গ্রেফতার কোন আসনে কে প্রার্থী, দলগুলোর চূড়ান্ত সিদ্ধান্ত মঙ্গলবার তারেক রহমানের সঙ্গে ওলামা-মাশায়েখদের মতবিনিময় কারও চোখ রাঙানিতে ইসির ভয় পাওয়ার কোনো কারণ নেই: ছাত্রদল সম্পাদক অফিসার্স অ্যাড্রেসে অবাধ ও নিরপেক্ষ নির্বাচনে সহযোগিতায় প্রস্তুত সেনাবাহিনী: সেনাপ্রধান মিছিল মিটিং আর দোষারোপের নয়, আগামীর রাজনীতি হবে : তারেক রহমান মাহি ও জয়কে গ্রিনকার্ড দিল না যুক্তরাষ্ট্র জানুয়ারিতে আংশিক, জুলাই থেকে পূর্ণাঙ্গ পে-স্কেল কার্যকর

বাড়ছে মুহুরী নদীর পানি, পাহাড়ি ঢলে কয়েক গ্রাম প্লাবিত

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৪৬:৪১ পূর্বাহ্ন, শনিবার, ৩১ মে ২০২৫
  • ৯৬ বার

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে গত ২৪ ঘণ্টায় ফেনী জেলায় ১৫৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যা চলতি মৌসুমে এক দিনে সর্বোচ্চ। এছাড়াও ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ফুলগাজী ও পরশুরামের উপর দিয়ে বয়ে যাওয়া মুহুরী নদীর পানি বাড়ছে। আজ শুক্রবার সন্ধ্যা ৬টা পর্যন্ত মুহুরী নদীর পানি বিপদসীমার ২ মিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

ফেনীর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আকতার হোসেন মজুমদার জানান, ফেনীতে আজ সারাদিন বৃষ্টি হয়নি। এখন সম্পূর্ণ উজানের পানি ঢুকছে। এভাবে পানি বাড়তে থাকলে বিপদসীমা অতিক্রম করতে পারে।

এদিকে বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া গভীর নিম্নচাপের ফলে গত ২৪ ঘণ্টায় জেলার আবহাওয়া অফিস ১৫৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে, যা চলতি মৌসুমে একদিনে সর্বোচ্চ বলে জানা গেছে।

এ বিষয়ে জেলা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মজিবুর রহমান জানান, গতকাল বৃহস্পতিবার সকাল ৬টা থেকে আজ শুক্রবার সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় বিপুল বৃষ্টিপাত হয়েছে। নিম্নচাপের প্রভাবে শুধু বৃষ্টি নয়, সোনাগাজী উপজেলার উপকূলীয় চারটি ইউনিয়নে অস্বাভাবিক জোয়ার ও স্রোতের কারণে প্লাবিত হয়েছে বেশ কয়েকটি গ্রাম। ক্ষতিগ্রস্ত ইউনিয়নগুলো হলো- চরচান্দিয়া, চরদরবেশ, চরমজলিশপুর ও বগাদানা।

এদিকে ঝড়ো হাওয়ায় ফেনীর সোনাগাজী, ফুলগাজী ও পরশুরাম উপজেলার বেশীর ভাগ এলাকায় বিদ্যুৎ ও ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে। তবে কিছু কিছু এলাকায় আজ শুক্রবার দুপুরের পর থেকে স্বাভাবিক হয়।

ফেনী পল্লী বিদ্যুতের জেনারেল ম্যানেজার নুরুল হুদা জানান, বাতাসে বিভিন্ন জায়গায় বিদ্যুতের তার ছিঁড়ে গেছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

কিশোরগঞ্জ–ঢাকা–কক্সবাজার রুটে যাত্রা শুরু করেছে ‘কিশোরগঞ্জ ডিলাক্স (এসি)’ বাস সার্ভিস

বাড়ছে মুহুরী নদীর পানি, পাহাড়ি ঢলে কয়েক গ্রাম প্লাবিত

আপডেট টাইম : ১০:৪৬:৪১ পূর্বাহ্ন, শনিবার, ৩১ মে ২০২৫