ঢাকা ০৩:৫০ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা আমন ধান নিয়ে বিপাকে কৃষক সোনালি আমনে হাসি, উৎপাদন খরচে দীর্ঘশ্বাস মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযান, ১৫২ বাংলাদেশিসহ আটক ৪৮৯ সৌরবিদ্যুৎ স্থাপনে ২১ হাজার গ্রাহককে সুখবর দিল পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা চলবে ড্রোন নজরদারি ঢাকাসহ আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন দেশে তরুণরা কাজের সুযোগ পাচ্ছে কম সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ জুলাই গণঅভ্যুত্থানে সশস্ত্র বাহিনীর ভূমিকা যুগান্তকারী: প্রধানমন্ত্রী

সউদীতে চাঁদ দেখা গেছে, ৫ জুন পবিত্র হজ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:১৭:৩২ পূর্বাহ্ন, বুধবার, ২৮ মে ২০২৫
  • ১৪২ বার

সউদী আরবে ১৪৪৬ হিজরি সনের জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। ফলে দেশটিতে আগামী ৬ জুন ঈদুল আজহা উদযাপিত হবে। আর ৫ জুন আরাফাত দিবস তথা পবিত্র হজ। দেশটির তুমাইর পর্যবেক্ষণ কেন্দ্র থেকে জিলহজের চাঁদ দেখা যায়। সউদীর পাশাপাশি, সংযুক্ত আরব আমিরাত, ওমান ও ইন্দোনেশিয়াতেও জিলহজের অর্ধচন্দ্রের দেখা মিলেছে।
দুই পবিত্র মসজিদভিত্তিক ওয়েবসাইট ইনসাইড দ্য হারামাইন জানিয়েছে, চাঁদ দেখা যাওয়ায় আজ বুধবার থেকে শুরু হবে জিলহজ মাস। ৯ জিলহজ (৫ জুন) আল্লাহর মেহমানরা আরাফাতের ময়দানে উপস্থিত হবেন। আর ৬ জুন উদযাপিত হবে ঈদুল আজহা।
আরাফাতের দিন হজযাত্রীরা আরাফাতের পাহাড় ও ময়দানে জড়ো হন। ওইদিন তাদের লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে মুখরিত হয় আরাফাতের প্রান্তর। হজের দ্বিতীয় দিন আরাফাতের দিন পড়ে। যারা হজ পালন করেন না তাদের অনেকে সেদিন রোজা রাখেন।
শেষ নবী হযরত মোহাম্মদ (সাঃ) তার জীবনের শেষ ভাষণটি এই আরাফাতের ময়দানে দিয়েছেলেন। যা বিদায়ী ভাষণ হিসেবে পরিচিত।
এদিকে পাকিস্তানে গতকাল চাঁদ দেখতে দেশটির চাঁদ দেখা কমিটি বৈঠকে বসেছিল। তবে এদিন দেশটিতে চাঁদ দেখা যায়নি। তাই পাকিস্তানের মানুষ আগামী ৭ জুন পশু কোরবানির মাধ্যমে ঈদুল আজহা উদযাপন করবেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা

সউদীতে চাঁদ দেখা গেছে, ৫ জুন পবিত্র হজ

আপডেট টাইম : ১১:১৭:৩২ পূর্বাহ্ন, বুধবার, ২৮ মে ২০২৫