ঢাকা ০৩:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা আমন ধান নিয়ে বিপাকে কৃষক সোনালি আমনে হাসি, উৎপাদন খরচে দীর্ঘশ্বাস মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযান, ১৫২ বাংলাদেশিসহ আটক ৪৮৯ সৌরবিদ্যুৎ স্থাপনে ২১ হাজার গ্রাহককে সুখবর দিল পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা চলবে ড্রোন নজরদারি ঢাকাসহ আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন দেশে তরুণরা কাজের সুযোগ পাচ্ছে কম সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ জুলাই গণঅভ্যুত্থানে সশস্ত্র বাহিনীর ভূমিকা যুগান্তকারী: প্রধানমন্ত্রী

চলতি মাসেই চূড়ান্ত হতে পারে প্রবাসীদের ভোটের পদ্ধতি

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:২৯:২২ পূর্বাহ্ন, সোমবার, ২৬ মে ২০২৫
  • ১১৪ বার

সাংবিধানিকভাবে জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের দায়িত্ব নির্বাচন কমিশনের (ইসি)। কারিগরি বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে দ্রুত ভোটিং পদ্ধতি চূড়ান্ত হবে বলে সম্প্রতি আশাবাদ ব্যক্ত করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসিরউদ্দিন। গত দুই মাস ধরে নানা পর্যালোচনার পর প্রবাসীদের ভোটাধিকার প্রয়োগ নিশ্চিতে কয়েকটি বিকল্প নিয়ে কাজ শুরু করে ইসি। খবর বিবিসি বাংলার।

বিশেষজ্ঞদের পরামর্শে, প্রক্সি ভোটিং, অনলাইন ও পোস্টাল ব্যালট পদ্ধতি- এ তিনটি পদ্ধতির ইতিবাচক ও নেতিবাচক বিষয়গুলো নিয়ে আলোচনা শুরু হয়। এসব পদ্ধতি নিয়ে নানা পর্যালোচনার পর প্রবাসীদের জন্য সরাসরি ভোট চালু করা যায় কিনা সেটিও আসে প্রস্তাবনায়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক মোসাদ্দেক হোসেন কামাল বলেন, এখন নির্বাচন কমিশনের হাতে যে সময় আছে, সেই বিষয়টিও মাথায় রাখতে হবে। সেই হিসেবে কোথাও পোস্টাল ভোটিং আর যে সব দেশে সুযোগ আছে, সেখানে প্রবাসীদের জন্য সরাসরি ভোটও চালু করা যায়।

বিশেষজ্ঞ ও রাজনৈতিক দলসহ অংশীজনদের প্রস্তাবিত চার পদ্ধতি নিয়ে পরামর্শ দিতে ১৫ মে পর্যন্ত সময় বেঁধে দিয়েছিল নির্বাচন কমিশন। রাজনৈতিক দল ও সংশ্লিষ্ট পক্ষগুলোর কাছ থেকে নানা পরামর্শ পাওয়া গেছে।

ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, অংশীজনদের মতামত বা পরামর্শ পর্যালোচনা করে চলতি মাসের মধ্যেই প্রবাসীদের জন্য ভোটের পদ্ধতি চূড়ান্ত করার চেষ্টা তাদের রয়েছে।

প্রক্সি ভোটিংয়ে ঝোঁক ইসির?

প্রক্সি ভোটিং পদ্ধতিতে প্রবাসী যারা ভোটে দিতে চান, তারা প্রথমে একটি অ্যাপে ফেস রিকগনিশনের মাধ্যমে নিবন্ধন করবেন। তারপর প্রি-রেজিস্ট্রেশনের মাধ্যমে ভোট দেওয়ার আগ্রহ প্রকাশ করবেন। তার পক্ষে যিনি প্রক্সি ভোট দেবেন, তার এনআইডি ও বিস্তারিত তথ্য দিতে হবে ওই রেজিস্ট্রেশনের সময়।

যিনি প্রক্সি ভোট দেবেন, তিনি নিজের ভোটও দিতে পারবেন। এটা হবে অনেকটা ‘পাওয়ার অব অ্যাটর্নি’র মত বিষয়।

রেজিস্ট্রেশনের পর নির্বাচন কমিশন ভোটার তালিকার সঙ্গে জানিয়ে দেবে, কারা কারা প্রক্সি ভোট দেবেন। তাদের জন্য আলাদা ভোটার তালিকার প্রয়োজন পড়বে না।

অধ্যাপক মোসাদ্দেক হোসেন কামাল বলেন, এ পদ্ধতিতে ভোট করতে হলে একজন নাগরিককে দুইটা ভোট দেওয়ার আইন করতে হবে। এ জন্য আমাদের সংবিধানে পরিবর্তন আনতে হবে, এটা প্রথম বিষয়।

গত এপ্রিলে প্রক্সি ভোটিং নিয়ে নির্বাচন কমিশনের কাছে ধারণাপত্র উপস্থাপন করেছে মিলিটারি ইন্সটিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি বা এমআইএসটি।

সেখানে প্রক্সি ভোটিং সিস্টেমকে কার্যকরী একটি পদ্ধতি হিসেবে ধারণাপত্র উপস্থাপন করা হয়।

এ পদ্ধতিতে প্রবাসীদের জন্য ভোটিং চালু করতে ডিজিটাল ও স্বাক্ষরতা, বাংলাদেশের মিশন অফিসগুলোর সক্ষমতা বৃদ্ধি, প্রযুক্তিগত সুবিধা বৃদ্ধি ও আইনগত বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।

মিলিটারি ইন্সটিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (এমআইএসটি) প্রস্তাবনায় এ পদ্ধতিকে অন্য সব পদ্ধতির চেয়ে তুলনামূলক সহজ হিসেবেও উপস্থাপন করা হয়। যেখানে কী প্রক্রিয়ায় এ ভোট সম্পন্ন হবে, তারও বিস্তারিত রয়েছে।

প্রবাসীদের ভোটিংয়ে নির্বাচন কমিশন গঠিত পরামর্শক কমিটির সদস্য ড. আব্দুল আলীম বলেন, কিছু দুর্বলতা থাকলেও এখন পর্যন্ত প্রবাসীদের জন্য সবচেয়ে সহজ পদ্ধতি প্রক্সি ভোটিং।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা

চলতি মাসেই চূড়ান্ত হতে পারে প্রবাসীদের ভোটের পদ্ধতি

আপডেট টাইম : ১১:২৯:২২ পূর্বাহ্ন, সোমবার, ২৬ মে ২০২৫