ঢাকা ০৩:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা আমন ধান নিয়ে বিপাকে কৃষক সোনালি আমনে হাসি, উৎপাদন খরচে দীর্ঘশ্বাস মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযান, ১৫২ বাংলাদেশিসহ আটক ৪৮৯ সৌরবিদ্যুৎ স্থাপনে ২১ হাজার গ্রাহককে সুখবর দিল পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা চলবে ড্রোন নজরদারি ঢাকাসহ আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন দেশে তরুণরা কাজের সুযোগ পাচ্ছে কম সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ জুলাই গণঅভ্যুত্থানে সশস্ত্র বাহিনীর ভূমিকা যুগান্তকারী: প্রধানমন্ত্রী

অনন্ত জলিলের কারখানায় ফের অসন্তোষ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:০৯:২৯ পূর্বাহ্ন, সোমবার, ২৬ মে ২০২৫
  • ১৯৬ বার

বকেয়া বেতনের দাবিতে সাভারে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন ঢালিউড অভিনেতা অনন্ত জলিলের মালিকানাধীন কারখানার শ্রমিকরা। বিষয়টি নিশ্চিত করেছেন সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল মিয়া।

আজ সোমবার সকালে সাভারের হেমায়েতপুরে এবি গ্রুপের শ্রমিকরা কারখানা ছেড়ে অবস্থান নেন হেমায়েতপুর সিঙ্গাইর আঞ্চলিক মহাসড়কে।এ সময় সেখানে দীর্ঘক্ষণ যান চলাচল বন্ধ থাকে।

খবর পেয়ে সেনা সদস্যরা ঘটনাস্থলের ছুটে গিয়ে শ্রমিকদের ভেতরে পাঠিয়ে যান চলাচল ব্যবস্থা সচল করলেও কাজে ফেরেননি শ্রমিকরা।

শ্রমিকদের অভিযোগ, কর্তৃপক্ষ প্রতিশ্রুতি সময়ের মধ্যে বেতন পরিশোধ করেনি। বরং বকেয়া বেতনের দাবিতে আন্দোলন করায় তাদের নানাভাবে হয়রানি করা হচ্ছে।

শেষ খবর পাওয়া পর্যন্ত কারখানার অভ্যন্তরে কাজ বন্ধ রেখে বিক্ষোভ করছেন শ্রমিকরা।

ঢাকাই ছবির আলোচিত অভিনেতা প্রযোজক ও তৈরি পোশাক কারখানার মালিক অনন্ত জলিল চিত্রনায়িকা আফিয়া নুসরাত বর্ষাকে বিয়ে করার পর গড়ে তোলে এবি গ্রুপ নামের তৈরি পোশাক কারখানা। এর আগেও নানা দাবিতে এই কারখানার শ্রমিকরা বিক্ষোভ করলে তা তৈরি পোশাক শিল্পের জন্য ষড়যন্ত্র বলে বরাবরই দাবি করে আসছেন ঢাকাই ছবির এই অভিনেতা।

এ বিষয়ে অভিনেতা অনন্ত জলিলের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কোনো সাড়া দেননি।

পুলিশ বলেছে, পরিস্থিতির ওপর নজর রাখা হচ্ছে। শ্রমিকদের অস্থিতিশীল পরিস্থিতি তৈরি না করে শান্তিপূর্ণ পরিবেশে দাবি আদায়ের কথা বলা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা

অনন্ত জলিলের কারখানায় ফের অসন্তোষ

আপডেট টাইম : ১১:০৯:২৯ পূর্বাহ্ন, সোমবার, ২৬ মে ২০২৫