ঢাকা ০৪:০৬ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা আমন ধান নিয়ে বিপাকে কৃষক সোনালি আমনে হাসি, উৎপাদন খরচে দীর্ঘশ্বাস মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযান, ১৫২ বাংলাদেশিসহ আটক ৪৮৯ সৌরবিদ্যুৎ স্থাপনে ২১ হাজার গ্রাহককে সুখবর দিল পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা চলবে ড্রোন নজরদারি ঢাকাসহ আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন দেশে তরুণরা কাজের সুযোগ পাচ্ছে কম সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ জুলাই গণঅভ্যুত্থানে সশস্ত্র বাহিনীর ভূমিকা যুগান্তকারী: প্রধানমন্ত্রী

কোরবানির পশুর চামড়ার দাম নির্ধারণ করল সরকার

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:২৬:৩৯ অপরাহ্ন, রবিবার, ২৫ মে ২০২৫
  • ৯৪ বার

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে কোরবানির পশুর চামড়ার নতুন মূল্য নির্ধারণ করেছে সরকার। এবার গরুর চামড়ার দাম প্রতি বর্গফুটে গতবছরের চেয়ে ৫ টাকা এবং খাসি ও বকরির চামড়ার দাম ২ টাকা করে বাড়ানো হয়েছে।

আজ রবিবার এক সংবাদ সম্মেলনে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন এ তথ্য জানান।

তিনি বলেন, ‘ঢাকায় প্রতি বর্গফুট লবণযুক্ত গরুর চামড়ার দাম নির্ধারণ করা হয়েছে ৬০ থেকে ৬৫ টাকা, আর ঢাকার বাইরে এ দাম হবে ৫৫ থেকে ৬০ টাকা।’

বাণিজ্য উপদেষ্টা আরও জানান, ঢাকায় সর্বনিম্ন লবনযুক্ত কাঁচা চামড়ার দাম ১ হাজার ৩৫০ টাকা নির্ধারণ করা হয়েছে। আর ঢাকার বাইরে সর্বনিম্ন দাম নির্ধারণ করা হয়েছে ১ হাজার ১৫০ টাকা। এছাড়া খাসির চামড়ার ক্রয়মূল্য প্রতি বর্গফুট ২২ থেকে ২৭ টাকা এবং বকরির চামড়ার দাম ২০ থেকে ২২ টাকা নির্ধারণ করা হয়েছে।

বশিরউদ্দীন বলেন,‘দেশে কাঁচা চামড়ার চাহিদা না থাকলে রপ্তানির সুযোগ রাখা হয়েছে। এ লক্ষ্যে চামড়া রপ্তানির ওপর থাকা আগের সকল বিধিনিষেধ প্রত্যাহার করা হয়েছে। এ ছাড়াও চামড়া সংরক্ষণকে গুরুত্ব দিয়ে এ বছর সরকার ৩০ হাজার টন লবণ বিনামূল্যে দেশের বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানায় সরবরাহ করবে। ঈদের পরবর্তী ১০ দিন ঢাকার বাইরে থেকে রাজধানীতে কোনো কাঁচা চামড়া প্রবেশ না করে সে বিষয়েও সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা

কোরবানির পশুর চামড়ার দাম নির্ধারণ করল সরকার

আপডেট টাইম : ০৬:২৬:৩৯ অপরাহ্ন, রবিবার, ২৫ মে ২০২৫