ঢাকা ০৪:১৬ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা আমন ধান নিয়ে বিপাকে কৃষক সোনালি আমনে হাসি, উৎপাদন খরচে দীর্ঘশ্বাস মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযান, ১৫২ বাংলাদেশিসহ আটক ৪৮৯ সৌরবিদ্যুৎ স্থাপনে ২১ হাজার গ্রাহককে সুখবর দিল পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা চলবে ড্রোন নজরদারি ঢাকাসহ আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন দেশে তরুণরা কাজের সুযোগ পাচ্ছে কম সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ জুলাই গণঅভ্যুত্থানে সশস্ত্র বাহিনীর ভূমিকা যুগান্তকারী: প্রধানমন্ত্রী

আগামী সপ্তাহে বাজারে আসছে নতুন নোট, নকশায় প্রাধান্য পাচ্ছে জুলাই

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৫০:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ মে ২০২৫
  • ১৩৮ বার

অন্তর্বর্তী সরকারের ৯ মাসে বাজারে ছাড়া হয়নি নতুন কোনো নোট। অবশেষে বাজারে আসছে বহুল কাঙ্ক্ষিত নতুন নোট। আগামী ২৫ অথবা ২৬ মে পাওয়া যেতে পারে নতুন ২০ ও ৫০ টাকা। তবে হাজার টাকার নোটের জন্য অপেক্ষা করতে হবে ১ জুন পর্যন্ত। আর সব মিলিয়ে প্রথম ধাপে ছাড়া হচ্ছে মোট এক হাজার কোটি টাকা

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, আগামী ২৫ অথবা ২৬ মে ছাড়া হতে পারে ২০ ও ৫০ টাকার নোট। এর সপ্তাহ খানেকের মধ্যে, পয়লা জুন বাজারে আসতে পারে নতুন ডিজাইনের ১ হাজার টাকা। যাতে যুক্ত করা হয়েছে মোট ৮টি নিরাপত্তা বৈশিষ্ট্য। সব মিলিয়ে প্রথম ধাপে বাজারে ছাড়া হবে ১ হাজার কোটি টাকা। আর নকশায় প্রাধান্য পাচ্ছে জুলাই অভ্যুত্থান ও বাংলাদেশের ইতিহাস-ঐতিহ্য।

দুইটি সরকারি ও ৭টি ব্যাংক নোটসহ বাজারে চালু আছে ৯টি কাগুজে মুদ্রা। যার সবগুলোই শেখ মুজিবুর রহমানের ছবি সংবলিত। জুলাই অভ্যুত্থানের পর এসব নোট পরিবর্তনের দাবি ওঠে বিভিন্ন মহল থেকে। নতুন সরকার দায়িত্ব নিয়ে সেই কার্যক্রম শুরু করলেও, সময় লেগে যায় নানা কারণে। অবশ্য আরিফ হোসেন খান জানান, ধাপে ধাপে আনা হবে বাকি মুদ্রাগুলো।

বর্তমানে বাজারে থাকা মুদ্রার পরিমাণ প্রায় ১ লাখ ৫২ হাজার কোটি টাকা। তবে, ছাপানো অবস্থায় আছে আরও দ্বিগুণের ওপরে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা

আগামী সপ্তাহে বাজারে আসছে নতুন নোট, নকশায় প্রাধান্য পাচ্ছে জুলাই

আপডেট টাইম : ১০:৫০:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ মে ২০২৫