ঢাকা ০৬:২৮ অপরাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিলের পানিতে ডুবে ভাই-বোন নিহত এমন রাজনৈতিক চর্চা করা যাবে না, যাতে ফ্যাসিবাদের প্রত্যাবর্তনের পথ সহজ হয়: স্বরাষ্ট্রমন্ত্রী তরুণরা নেতৃত্ব দিলে প্রযুক্তিনির্ভর উন্নয়ন টেকসই হবে: তথ্যপ্রযুক্তিমন্ত্রী দেশ ও মানুষের কল্যাণে কাজ করতে ইউএনওদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর আলেমদের সমাজ পরিবর্তনের প্রধান রূপকার হওয়ার আহ্বান জামায়াত আমিরের চট্টগ্রাম সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, প্রস্তুত ৭ ভেন্যু সরাসরি বিশ্বকাপে আফগানিস্তান, বাংলাদেশের ভাগ্য সেই ভারতের হাতেই রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবে জামায়াত চিকিৎসক সমাজের পেশাগত উৎকর্ষতার উজ্জ্বল দৃষ্টান্ত ড্যাব : জুবাইদা রহমান জেআইসিতে এক-এগারোর সময় তারেক রহমানকে নির্যাতনের তথ্য পাওয়া গেছে: চিফ প্রসিকিউটর

সৈয়দ আশরাফ আমার আপন ভাইয়ের মতো : শেখ হাসিনা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:৪৮:১৫ অপরাহ্ন, রবিবার, ২৩ অক্টোবর ২০১৬
  • ৩০২ বার

ক্ষমতাসীন আওয়ামী লীগের ২০তম সম্মেলনের দ্বিতীয় দিনে সভাপতিত্ব করছেন দলের সভাপতি শেখ হাসিনা, পাশে বসে সৈয়দ আশরাফুল ইসলাম। এসময় বিদায়ী কমিটির সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফের ভূয়সী প্রশংসা করেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি বলেন, ‘সৈয়দ আশরাফ আমার আপন ভাইয়ের মতো। শহীদ পরিবারের সন্তান হিসেবে মনপ্রাণ দিয়ে আওয়ামী লীগকে ভালোবেসেছেন। দলের জন্য কাজ করেছেন। আজ তিনি স্বতঃস্ফূর্তভাবে দলের সাধারণ

সম্পাদক হিসেবে ওবায়দুল কাদেরের নাম ঘোষণা করেছেন।

রোববার আওয়ামী লীগের নতুন কমিটি গঠনের পরপরই শেখ হাসিনা তাৎক্ষণিক প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে এসব কথা বলেন। এদিকে অনুষ্ঠান শেষ করে সম্মেলন স্থল ত্যাগ করার আগে শেখ হাসিনা আশরাফকে জড়িয়ে ধরেন।

তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় আবারও দলের সভাপতি নির্বাচিত করার জন্য কাউন্সিলরদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন শেখ হাসিনা। তিনি বলেন, ‘আপনারা আমাকে আবারও দলের দায়িত্ব দিয়েছেন। আমি মাথা পেতে নিয়েছি। আশা করি, নতুন কমিটির নেতৃত্বে আওয়ামী লীগ আরও শক্তিশালী হবে। ২০১৯ সালের নির্বাচনকে সামনে রেখে আমাদের সব কার্যক্রম চলবে।’

নতুন সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, ‘ওবায়দুল কাদের ছাত্রলীগের নেতা হিসেবে দায়িত্ব পালন করেছেন। এবার দলের সাধারণ সম্পাদক হিসেবে আওয়ামী লীগকে আরও শাক্তিশালী করে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন বলে আশা করি।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিলের পানিতে ডুবে ভাই-বোন নিহত

সৈয়দ আশরাফ আমার আপন ভাইয়ের মতো : শেখ হাসিনা

আপডেট টাইম : ০৭:৪৮:১৫ অপরাহ্ন, রবিবার, ২৩ অক্টোবর ২০১৬