ঢাকা ০১:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় সবাইকে দায়িত্বশীল হতে হবে: মির্জা ফখরুল কিশোরগঞ্জের স্বাস্থ্যখাতসহ সার্বিক উন্নয়নে কাজ চলছে: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম সংসদ থেকে ভালো রাজনৈতিক সংস্কৃতির চর্চা সংসদ থেকে শুরু করতে চাই : স্বরাষ্ট্রমন্ত্রী আরও বাড়ল দেশের রিজার্ভ দায়িত্বের বাইরে কেউ যেন মন্তব্য না করে : প্রধানমন্ত্রী সংসদে দায়িত্বশীল বিরোধী দল হিসেবে ভূমিকা পালন করতে চাই যুদ্ধের মধ্যেই সেনাদের জানাজায় লাখো ইরানির ঢল বীর মুক্তিযোদ্ধাদের সম্মান ও অধিকার সবার আগে : ডিএসসিসি প্রশাসক প্রথম অধিবেশন ঘিরে অতিথিদের প্রবেশ ও গাড়ি পার্কিং নির্দেশনা ইরাকের মাটির নীচে ইরানের ‘মিসাইল সিটি’

শ্রমিকদের মিছিলে উত্তাল শ্রম ভবন, কর্মকর্তাদের প্রবেশপথ বন্ধ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৪৭:২৫ পূর্বাহ্ন, সোমবার, ১৯ মে ২০২৫
  • ৭৮ বার

সকাল সকাল শ্রমিকদের মিছিলে উত্তাল রাজধানীর বিজয়নগরে অবস্থিত শ্রম ভবন। তারা প্রধান ফটকের সামনে ব্যানার দিয়ে কর্মকর্তাদের প্রবেশপথ বন্ধ করে দিয়েছেন। কয়েকশ’ শ্রমিক আশপাশের সড়কে অবস্থান নিয়ে স্লোগান দিচ্ছেন।

আল্টিমেটামের পাঁচ ঘণ্টার মধ্যেও বকেয়া বেতন এবং ঈদ বোনাসের আশ্বাস না পেয়ে রবিবার রাতেও শ্রমিকদের অনেকে সেখানে অবস্থান নেন বলে জানা গেছে। সকাল থেকে অন্যরাও খণ্ড খণ্ড মিছিল নিয়ে যোগ দিচ্ছেন।

শ্রমিক নেতারা জানান, দাবি মেনে নিতে বিকাল ৫টায় সরকারকে ৫ ঘণ্টার আল্টিমেটাম দেন তারা। তবে সে সময়সীমা রাত ১০টায় শেষ হলেও দাবি পূরণের কোনো আশ্বাস মেলেনি। তাই তারা রাতেও শ্রম ভবনের সামনে অবস্থান নিয়েছেন।

তারা আরও জানান, সুনির্দিষ্ট ঘোষণা না পেলে আজ কর্মকর্তাদের প্রবেশ করতে দেওয়া হবে না।

এর আগে গত ১০ মে শ্রম ভবনের সামনে সংবাদ সম্মেলন করেন শ্রমিক নেতারা। তখন তারা জানিয়েছিলেন, ৭ মে তাদের সব বকেয়া পরিশোধ করার কথা ছিল। কিন্তু মালিকপক্ষ শ্রমিকদের সঙ্গে প্রতারণা করেছে। তাই তারা আবার রাজপথে নামবেন।

এরই আলোকে গত ১১ মে গাজীপুরে ও ১২ মে বিজয়নগরে শ্রম ভবনের সামনে সমাবেশ করেন তারা। এতেও মালিকপক্ষের টনক নড়েনি। সরকারও কোনো উদ্যোগ নেয়নি। তাই রবিবার বিকালে আবারও বিক্ষোভ শুরু করেন তারা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় সবাইকে দায়িত্বশীল হতে হবে: মির্জা ফখরুল

শ্রমিকদের মিছিলে উত্তাল শ্রম ভবন, কর্মকর্তাদের প্রবেশপথ বন্ধ

আপডেট টাইম : ১০:৪৭:২৫ পূর্বাহ্ন, সোমবার, ১৯ মে ২০২৫