ঢাকা ১১:৫৬ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছাত্রদলের নেতৃত্বে রুয়েলকে দেখতে চান তৃণমূলের নেতাকর্মীরা হঠাৎ যেন বন্যা পরিস্থিতির মুখে পড়তে না হয়, সে বিষয়ে কাজ করছে সরকার: পানিসম্পদ প্রতিমন্ত্রী আওয়ামী লীগের নতুন নাম দিলেন সোহেল তাজ বিনা খরচে ১০ হাজার কর্মী নেবে মালয়েশিয়া সরকার : প্রবাসীকল্যাণমন্ত্রী ফ্যাসিবাদ সমর্থন করা সংবাদমাধ্যমকে বয়কট করতে বললেন তথ্যমন্ত্রী মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও ধর্মীয় সহাবস্থানের এক উজ্জ্বল ঐতিহ্যের দেশ: রাষ্ট্রপতি দুই ডিআইজিসহ পুলিশের ১৭ কর্মকর্তাকে বদলি নভেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের পরিকল্পনা ইসির সাবেক রাষ্ট্রপতি এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা গ্রেপ্তার

টানা ৭২ ঘণ্টা বৃষ্টি হতে পারে যেসব জায়গায়

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:০০:২৭ পূর্বাহ্ন, সোমবার, ১৯ মে ২০২৫
  • ৯৭ বার
রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগে ৭২ ঘণ্টা ভারি থেকে অতি ভারি বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। রবিবার (১৮) আবহাওয়া অধিদপ্তরের বৃষ্টিপাত সম্পর্কিত বিশেষ বিজ্ঞপ্তিতে এ আভাস দেওয়া হয়েছে।

এতে বলা হয়, সক্রিয় সঞ্চালনশীল মেঘমালার কারণে রবিবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টা রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারি থেকে অতি ভারি বর্ষণ হতে পারে।

আবহাওয়াবিদ শাহনাজ সুলতানা বলেন, ‘তিন বিভাগের অধিকাংশ জায়গায় আগামী ৭২ ঘণ্টা ভারি থেকে অতিভারি বৃষ্টিপাত হতে পারে।

এরপর বৃষ্টিপাতের প্রবণতা কমে আসতে পারে।’সাধারণত ২৪ ঘণ্টায় ১ থেকে ১০ মিলিমিটার বৃষ্টি হলে সেটি হালকা, ১১ থেকে ২২ মিলিমিটার বৃষ্টি হলে মাঝারি ও ২৩ থেকে ৪৩ মিলিমিটার বৃষ্টি হলে সেটিকে মাঝারি ধরনের ভারি বৃষ্টি ধরা হয়। আর ৪৪ থেকে ৮৮ মিলিমিটার হলে ভারি এবং তার চেয়ে বেশি বৃষ্টি রেকর্ড হলে সেটিকে ধরা হয় অতিভারি বৃষ্টিপাত হিসেবে।

এদিকে আবহাওয়া অধিদপ্তরের রবিবার সকালের নিয়মিত বুলেটিনে বলা হয়েছে, আগামী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

একই আভাস দেওয়া হয়েছে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের ‘দু-এক’ জায়গার বিষয়েও।আর রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে; অপরিবর্তিত থাকতে পারে রাতের তাপমাত্রা।

আর বান্দরবানসহ খুলনা বিভাগের ওপর দিয়ে যে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, তা প্রশমিত হতে পারে।

গেল ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল যশোরে; ৩৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বনিম্ন তাপমাত্রা ছিল সিলেটে; ২১ ডিগ্রি সেলসিয়াস। এই সময়ে রাঙামাটিতে দেশের সর্বোচ্চ ১২১ মিলিমিটার বৃষ্টিপাত নথিবদ্ধ করে আবহাওয়া অধিদপ্তর।এ ছাড়া সিলেটে ৯৪ মিলিমিটার, কুতুবদিয়ায় ৭৫, কক্সবাজারে ৭৩ এবং গোপালগঞ্জ, কুমারখালী ও কয়রায় ৬১ মিলিমিটার বৃষ্টি হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ছাত্রদলের নেতৃত্বে রুয়েলকে দেখতে চান তৃণমূলের নেতাকর্মীরা

টানা ৭২ ঘণ্টা বৃষ্টি হতে পারে যেসব জায়গায়

আপডেট টাইম : ১২:০০:২৭ পূর্বাহ্ন, সোমবার, ১৯ মে ২০২৫