ঢাকা ০৪:৪১ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা আমন ধান নিয়ে বিপাকে কৃষক সোনালি আমনে হাসি, উৎপাদন খরচে দীর্ঘশ্বাস মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযান, ১৫২ বাংলাদেশিসহ আটক ৪৮৯ সৌরবিদ্যুৎ স্থাপনে ২১ হাজার গ্রাহককে সুখবর দিল পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা চলবে ড্রোন নজরদারি ঢাকাসহ আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন দেশে তরুণরা কাজের সুযোগ পাচ্ছে কম সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ জুলাই গণঅভ্যুত্থানে সশস্ত্র বাহিনীর ভূমিকা যুগান্তকারী: প্রধানমন্ত্রী

সৌদি পৌঁছেছেন ৪৯ হাজার ১০৩ বাংলাদেশি হজযাত্রী, মৃত্যু আরও একজনের

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:০৭:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ১৮ মে ২০২৫
  • ২০৭ বার

তিনটি এয়ারলাইন্সের মোট ১২৪টি ফ্লাইটে গতকাল শনিবার দিনগত মধ্যরাত পর্যন্ত ৪৯ হাজার ১০৩ জন বাংলাদেশি হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন।

এবার বাংলাদেশ থেকে মোট ৮৭ হাজার ১০০ জন হজযাত্রী হজ পালনের জন্য সৌদি আরব যাবেন। এরমধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৫ হাজার ২০০ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় ৮১ হাজার ৯০০ জন হজ পালন করবেন।

আজ রবিবার হজ পোর্টালে পবিত্র হজ-২০২৫ প্রতিদিনের বুলেটিন থেকে এ তথ্য জানা গেছে।

হজযাত্রীদের সৌদি আরবে পরিবহনে এরইমধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৬২টি, সৌদি এয়ারলাইন্সের ৪২টি ও ফ্লাইনাস এয়ারলাইন্স পরিচালিত ফ্লাইট সংখ্যা ১৬টি।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৫ জুন হজ অনুষ্ঠিত হবে। হজযাত্রীদের সৌদি আরবে যাওয়ার ফ্লাইট শুরু হয় ২৯ এপ্রিল। সৌদি আরবে যাওয়ার শেষ ফ্লাইট ৩১ মে।

হজ শেষে ফিরতি ফ্লাইট শুরু হবে ১০ জুন। হজযাত্রীদের দেশে ফেরার ফ্লাইট শেষ হবে ১০ জুলাই।

বুলেটিনে আরও জানানো হয়েছে, শনিবার সৌদি আরবের স্থানীয় সময় রাত সাড়ে ৯টায় মক্কায় বাংলাদেশ হজ অফিসের কনফারেন্স কক্ষে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এবং প্রশাসনিক প্রথম দলের দলনেতা মো. মতিউল ইসলামের সভাপতিত্বে হজ প্রশাসনিক দলের নিয়মিত সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।

সভায় সরকারি মাধ্যমে সর্বশেষ দুই ফ্লাইটের হজযাত্রীদের আগমন ও প্রস্তুতি গ্রহণ সম্পর্কে আলোচনা হয়। এছাড়াও বেসরকারি মাধ্যমে আগত হজযাত্রীদের বাড়ি বাড়ি গিয়ে খোঁজ-খবর নেওয়ার জন্য সিদ্ধান্ত হয়। সভায় কাউন্সিলর (হজ) মো. জহিরুল ইসলাম, প্রশাসনিক দলের সদস্য, চিকিৎসক এবং আইটি দলের সদস্যরা উপস্থিত ছিলেন।

এদিকে চলতি বছর হজে গিয়ে সৌদি আরবে আরও একজন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট ৭ জন বাংলাদেশি হজযাত্রী মৃত্যুবরণ করেছেন।

সর্বশেষ শনিবার মো. জয়নাল হোসেন (৬০) মদিনায় মারা গেছেন। তার বাড়ি গাজীপুর সদরে। তিনি বেসরকারি ব্যবস্থাপনায় হজে গিয়েছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা

সৌদি পৌঁছেছেন ৪৯ হাজার ১০৩ বাংলাদেশি হজযাত্রী, মৃত্যু আরও একজনের

আপডেট টাইম : ১১:০৭:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ১৮ মে ২০২৫