ঢাকা ১১:৩৫ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
অন্য রকম আনন্দ-আবেগে সেই ফাতেমার পরিবার পে-স্কেল বাস্তবায়ন কবে, যা বললেন নতুন অর্থমন্ত্রী নিজের পুরোনো আঙিনায় ‘বস’ হয়ে ফিরলেন আব্দুল বারী মানুষের প্রত্যাশা পূরণে নিরন্তর কাজ করে যাব : আইনমন্ত্রী দেশের আকাশে চাঁদ দেখা গেছে, বৃহস্পতিবার রোজা শুরু সেহরি-ইফতার-তারাবিতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর জুলাই গণহত্যার অন্যতম মাস্টারমাইন্ড কে?-জানালেন চিফ প্রসিকিউটর মুসলিমদের রমজানের শুভেচ্ছা জানালেন ডোনাল্ড ট্রাম্প স্বাস্থ্যকে জনগনের দোরগোড়ায় পৌঁছে দিতে চাই: স্বাস্থ্যমন্ত্রী সরকারের ১৮০ দিনের পরিকল্পনা দ্রুত উপস্থাপন করা হবে : জাহেদ উর রহমান

সৌদি পৌঁছেছেন ২২ হাজার ২০৩ হজযাত্রী, আরও একজনের মৃত্যু

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৫৩:২৫ পূর্বাহ্ন, রবিবার, ৪ মে ২০২৫
  • ১৬২ বার

চলতি মৌসুমে বাংলাদেশ থেকে এখন পর্যন্ত ৫৪ ফ্লাইটে মোট ২২ হাজার ২০৩ হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় সৌদি পৌঁছেছেন ৪ হাজার ৫৬৪ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় পৌঁছেছেন ১৭ হাজার ৫৩৯ হজযাত্রী।

রোববার (৪ মে) হজ সম্পর্কিত সবশেষ বুলেটিনে জানানো হয়েছে এ তথ্য। বুলেটিনে শনিবার দিবাগত রাত ২টা ৫৯ মিনিট পর্যন্ত সৌদি পৌঁছানো হজযাত্রীদের হিসাব দেওয়া হয়েছে।

হজ সম্পর্কিত হেল্প ডেস্কের তথ্য মতে, ৫৪টি ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনস ২২টি, সৌদি এয়ারলাইনস ১৭টি এবং ফ্লাইনাস এয়ারলাইনস ১৫টি ফ্লাইট পরিচালনা করেছে।

এছাড়া, চলতি বছর হজ করতে গিয়ে এখন পর্যন্ত ২ জন বাংলাদেশির মৃত্যু হয়েছে। এর মধ্যে সবশেষ ২ মে কিশোরগঞ্জের বাজিতপুরের ফরিদুজ্জামান (৫৭) নামে একজনের স্বাভাবিক মৃত্যু হয়েছে (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) বলে জানিয়েছে হজ সংশ্লিষ্ট হেল্প ডেস্ক। এর আগে ২৯ এপ্রিল মদিনার স্থানীয় সময় সন্ধ্যায় খলিলুর রহমান (৭০) নামে একজনের মৃত্যু হয়।

চলতি বছরের হজের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে গত ২৯ এপ্রিল থেকে। এদিন বিমান বাংলাদেশ এয়ারলাইনসের প্রথম ডেডিকেটেড ফ্লাইট ৩৯৮ জন হজযাত্রী নিয়ে সৌদির উদ্দেশে যাত্রা করে।

আগামী ৩১ মে শেষ হবে এবারের হজ ফ্লাইট। চলতি বছর সরকারি ব্যবস্থাপনায় হজ করতে যাবেন ৫ হাজার ২০০ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় যাবেন ৮১ হাজার ৯০০ জন।

সৌদি আরবে চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৫ জুন হতে পারে পবিত্র হজ। হজযাত্রীদের প্রথম ফিরতি ফ্লাইট আগামী ১০ জুন এবং শেষ ফিরতি ফ্লাইট আগামী ১০ জুলাই।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

অন্য রকম আনন্দ-আবেগে সেই ফাতেমার পরিবার

সৌদি পৌঁছেছেন ২২ হাজার ২০৩ হজযাত্রী, আরও একজনের মৃত্যু

আপডেট টাইম : ১১:৫৩:২৫ পূর্বাহ্ন, রবিবার, ৪ মে ২০২৫