ঢাকা ১১:০৫ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ঢাকার যানজট নিরসনে ৭ নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ডের আশ্বাস দিয়ে ৬০ বছরের বৃদ্ধাকে ধর্ষণ জ্বালানি সংকট ১৭ বছরের উত্তরাধিকার সূত্রে পাওয়া: তিতুমীর মন্ত্রিসভায় সোমবার ফাইল উঠলে বৃহস্পতিবারই গেজেট ছয় মাসে দেশে কোনো গুম, বিচারবহির্ভূত হত্যার ঘটনা ঘটেনি : স্বরাষ্ট্রমন্ত্রী হাসনাত আব্দুল্লাহর দুঃখ প্রকাশের পর কওমি ছাত্রদের কর্মসূচি প্রত্যাহার বিশ্বের নিকৃষ্টতম অপরাধগুলোর মধ্যে গুম সবচেয়ে ভয়ংকর: প্রধানমন্ত্রী জনগণকে নিয়ে অপরাধ দমনের জন্য পুলিশ কর্মকর্তাদেরকে নির্দেশ আইজিপির জলের বুকে লাল শাপলার নকশিকাঁথা শাড়িকাণ্ডের আরেক মামলায় তিশার বিরুদ্ধে অভিযোগের সত্যতা পায়নি পুলিশ, নারাজি দেবেন বাদী

আসছে তাপপ্রবাহ: তাপমাত্রা ৪০ ডিগ্রিতে পৌঁছানোর আশঙ্কা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:৪৯:৩০ অপরাহ্ন, রবিবার, ২০ এপ্রিল ২০২৫
  • ১২৮ বার

আগামী ২৩ এপ্রিল থেকে শুরু হয়ে ৩০ এপ্রিল পর্যন্ত দেশের বিভিন্ন অঞ্চলে আংশিক তাপপ্রবাহ বয়ে যাওয়ার পূর্বাভাস দিয়েছে বেসরকারি আবহাওয়া সংস্থা বাংলাদেশ আবহাওয়া অবজারভেশন টিম (বিডাব্লিউওটি)।

বেসরকারি এই সংস্থাটি জানিয়েছে, ২১ এপ্রিল থেকে তাপমাত্রা বৃদ্ধির ধারা শুরু হবে যা ২৩ তারিখের পর থেকে তাপপ্রবাহে রূপ নিতে পারে। চুয়াডাঙ্গা, যশোর, মেহেরপুর, ঝিনাইদহ, রাজশাহী অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের ঘরে পৌছাতে পারে।

তাপমাত্রা চলাকালীন সময়ে সিলেট বিভাগে নিয়মিত বৃষ্টির সম্ভাবনা থাকছে, তাই সিলেট বিভাগে কোন তাপপ্রবাহ আসছে না বলেও জানায় সংস্থাটি।

বিডাব্লিউওটি জানায়, এই সময় চট্টগ্রাম, ময়মনসিংহ বিভাগে মৃদু তাপপ্রবাহ বয়ে যেতে পারে। এছাড়া ঢাকা ও বরিশাল বিভাগে মাঝারি এবং খুলনা, রাজশাহী ও রংপুর বিভাগে মাঝারি থেকে তীব্র তাপপ্রবাহ বয়ে যেতে পারে।

তাপপ্রবাহ চলাকালীন সময়ে দেশের মধ্য ও পশ্চিম অঞ্চলে বৃষ্টির পরিমাণ বেশ কম থাকতে পারে। তবে দুই-এক জায়গায় মাঝেমধ্যে হঠাৎ পশ্চিম আকাশ কালো করে আকস্মিকভাবে কিছুটা বজ্রবৃষ্টির সম্ভাবনা থাকছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ঢাকার যানজট নিরসনে ৭ নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

আসছে তাপপ্রবাহ: তাপমাত্রা ৪০ ডিগ্রিতে পৌঁছানোর আশঙ্কা

আপডেট টাইম : ০৭:৪৯:৩০ অপরাহ্ন, রবিবার, ২০ এপ্রিল ২০২৫