ঢাকা ০৬:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা আমন ধান নিয়ে বিপাকে কৃষক সোনালি আমনে হাসি, উৎপাদন খরচে দীর্ঘশ্বাস মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযান, ১৫২ বাংলাদেশিসহ আটক ৪৮৯ সৌরবিদ্যুৎ স্থাপনে ২১ হাজার গ্রাহককে সুখবর দিল পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা চলবে ড্রোন নজরদারি ঢাকাসহ আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন দেশে তরুণরা কাজের সুযোগ পাচ্ছে কম সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ জুলাই গণঅভ্যুত্থানে সশস্ত্র বাহিনীর ভূমিকা যুগান্তকারী: প্রধানমন্ত্রী

ওমরাহযাত্রীদের সতর্কবার্তা সৌদি আরবের

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:০৯:৫৯ অপরাহ্ন, শনিবার, ১২ এপ্রিল ২০২৫
  • ১০৮ বার

সৌদি আরবে অবস্থান করা বিদেশি ওমরাহযাত্রীদের আগামী ২৯ এপ্রিলের মধ্যে অবশ্যই বিদায় নিতে হবে।  বৃহস্পতিবার সৌদির হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। খবর গালফ নিউজের।

বিবৃতিতে বলা হয়, যেসব বিদেশি যাত্রী বর্তমানে সৌদিতে আছেন, তাদেরকে অবশ্যই আগামী ২৯ এপ্রিলের মধ্যে বিদায় নিতে হবে। এ সময়সীমার মধ্যে সৌদি আরব ত্যাগে যারা ব্যর্থ হবেন, তাদেরকে কারাবাস, উচ্চ জরিমানাসহ বিভিন্ন শাস্তিমূলক ব্যবস্থার মুখে পড়তে হবে।

মূলত হজ মৌসুমের নির্বিঘ্ন প্রস্তুতির জন্য ওমরাহযাত্রীদের এ সতর্কবার্তা দেওয়া হয়েছে। এ ছাড়া নিরাপত্তা ইস্যুটিকেও সামনে আনা হয়েছে।

সৌদির জননিরাপত্তা দপ্তরের পরিচালক লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ আবদুল্লাহ আল বাসামি বলেন, নিরাপত্তা হলো রেড লাইন। আর কিছুদিন পরই বিভিন্ন দেশ থেকে আল্লাহর অতিথিরা হজ করতে সৌদিতে আসবেন।

নিরাপত্তা ও মর্যাদা যেন কোনাভাবে ক্ষুণ্ন না হয়, সেজন্য সরকার খুবই তৎপর বলে তিনি জানিয়েছেন।

বাসামি আরও জানান, এবার হজযাত্রীদের ভিড় সামাল দেওয়া এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ, নিরাপত্তা বাহিনী, সেনাবাহিনীর পাশাপাশি অগ্রসর কৃত্রিম বুদ্ধিমত্তাও (অ্যাডভান্সড এআই) ব্যাপকভাবে ব্যবহার করা হবে।

সৌদির নিরাপত্তা বিশেষজ্ঞ আদেল জামজামিও বলেন, সরকারের প্রতিটি উদ্যোগ মানুষ, কিংবা আরও নির্দিষ্ট করে বললে হজযাত্রীদের কেন্দ্র করে। যদি কোনো ব্যক্তি নিয়ম লঙ্ঘন করে, তাহলে পুরো নিরাপত্তা ব্যবস্থায় তার ক্ষতিকর প্রভাব পড়বে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা

ওমরাহযাত্রীদের সতর্কবার্তা সৌদি আরবের

আপডেট টাইম : ০৭:০৯:৫৯ অপরাহ্ন, শনিবার, ১২ এপ্রিল ২০২৫