ঢাকা ০৬:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা আমন ধান নিয়ে বিপাকে কৃষক সোনালি আমনে হাসি, উৎপাদন খরচে দীর্ঘশ্বাস মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযান, ১৫২ বাংলাদেশিসহ আটক ৪৮৯ সৌরবিদ্যুৎ স্থাপনে ২১ হাজার গ্রাহককে সুখবর দিল পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা চলবে ড্রোন নজরদারি ঢাকাসহ আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন দেশে তরুণরা কাজের সুযোগ পাচ্ছে কম সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ জুলাই গণঅভ্যুত্থানে সশস্ত্র বাহিনীর ভূমিকা যুগান্তকারী: প্রধানমন্ত্রী

গাজা নিয়ে প্রতিবাদী বিক্ষোভে সহিংসতায় গ্রেফতার ৪৯ জন, প্রধান উপদেষ্টার বিবৃতি

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৩৩:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ এপ্রিল ২০২৫
  • ১০০ বার

গাজায় ইসরাইলের আগ্রাসনের প্রতিবাদে সোমবার দেশজুড়ে বিক্ষোভ করেছে বিভিন্ন দল ও সংগঠন। এতে সিলেট, চট্টগ্রাম, কক্সবাজার, বগুড়াসহ অন্তত পাঁচটি জেলায় কেএফসি, পিৎজা হাট ও বাটার শোরুমসহ বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুরের ঘটনা ঘটে।

প্রধান উপদেষ্টার কার্যালয় জানিয়েছে, সহিংস ও অবৈধ ঘটনার পরিপ্রেক্ষিতে দ্রুত ব্যবস্থা গ্রহণ করেছে পুলিশ। এই হামলা ও ভাঙচুরের ঘটনা জননিরাপত্তা ও আইনের শাসনের প্রতি সরাসরি হুমকি বলে মনে করছে কর্তৃপক্ষ।

এ পর্যন্ত অন্তত ৪৯ জনকে এ ঘটনায় গ্রেফতার করা হয়েছে। ইতোমধ্যে দুটি মামলা দায়ের করা হয়েছে এবং আরও কয়েকটি মামলার প্রস্তুতি চলছে। দায়ীদের বিরুদ্ধে তদন্ত চলমান রয়েছে।

মঙ্গলবার (৮ এপ্রিল) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে প্রধান উপদেষ্টার কার্যালয়।

এতে বলা হয়, ‘দায়ীদের আইনের আওতায় আনতে পুলিশ গতরাতে একাধিক স্থানে অভিযান চালিয়েছে। সেই সঙ্গে বিক্ষোভ চলাকালীন বিভিন্ন ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে সংশ্লিষ্টদের শনাক্ত করার কাজ করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এই অভিযান অব্যাহত থাকবে যতক্ষণ না সব অপরাধীকে গ্রেপ্তার করা যায়’।

বিবৃতিতে আরও বলা হয়, ‘আমরা সকলকে অনুরোধ জানাচ্ছি, যারা এই তদন্তে সহায়ক কোনো তথ্য দিতে পারেন, তারা যেন এগিয়ে আসেন। একত্রে আমরা নিশ্চিত করতে পারি যে যারা আমাদের সমাজের শান্তি ও স্থিতিশীলতা নষ্ট করতে চায়, তারা আইনের আওতায় আসবে।’

এর আগে সিলেটসহ দেশের বিভিন্ন স্থানে দোকান ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুরে জড়িতদের গ্রেফতারের জন্য নির্দেশ দেন পুলিশের মহাপরিদর্শক (আইজি) বাহারুল আলম।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা

গাজা নিয়ে প্রতিবাদী বিক্ষোভে সহিংসতায় গ্রেফতার ৪৯ জন, প্রধান উপদেষ্টার বিবৃতি

আপডেট টাইম : ১১:৩৩:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ এপ্রিল ২০২৫