ঢাকা ১০:২৫ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
‘ভুয়া সংবাদ থেকে সাবধান’, পদত্যাগের গুজবে ফজলুর রহমানের সতর্কবার্তা ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা আমন ধান নিয়ে বিপাকে কৃষক সোনালি আমনে হাসি, উৎপাদন খরচে দীর্ঘশ্বাস মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযান, ১৫২ বাংলাদেশিসহ আটক ৪৮৯ সৌরবিদ্যুৎ স্থাপনে ২১ হাজার গ্রাহককে সুখবর দিল পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা চলবে ড্রোন নজরদারি ঢাকাসহ আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন দেশে তরুণরা কাজের সুযোগ পাচ্ছে কম সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

ভারত-রাশিয়ার জ্বালানি চুক্তি

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:৩৬:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অক্টোবর ২০১৬
  • ৩২৯ বার

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শনিবার জ্বালানি ও প্রতিরক্ষা বিষয়ক কয়েকটি চুক্তি স্বাক্ষর করবেন। একে দুটি দেশের মধ্যে অংশীদারিত্ব জোরদার করার লক্ষণ হিসেবে দেখছেন কর্মকর্তারা।

ব্রিকস সম্মেলনের জন্য ভারতের পর্যটন রাজ্য গোয়ায় আসার পর পুতিন মোদির সঙ্গে বৈঠক করবেন।

জানা যায়, ব্রিকস সম্মেলনে শীর্ষ উদীয়মান দেশ ব্রাজিল, চীন ও দক্ষিণ আফ্রিকার প্রধানরাও যোগ দেবেন।

পুতিন ও মোদি যেসব চুক্তিতে স্বাক্ষর করতে পারেন তার মধ্যে থাকতে পারে-ভারতে রাশিয়ার সবচেয়ে উন্নত বিমান বিধ্বংসী প্রতিরক্ষা ব্যবস্থার সরবরাহ।

এছাড়া ভারতের ক্রমবর্ধমান জ্বালানি ও বিদ্যুতের চাহিদা মেটাতে মোদি ও পুতিন জ্বালানি সংক্রান্ত সম্পর্ক জোরদারের ওপর গুরুত্বারোপ করবেন।

উল্লেখ্য, রাশিয়ার বৃহত্তম তেল কোম্পানি রোসনেফট কয়েক বিলিয়ন ডলার চুক্তির মাধ্যমে ভারতের এসার তেল কোম্পানি নিজেদের জিম্মায় নিতে পারে বলে স্থানীয় গণমাধ্যমে খবর বেরিয়েছে। সূত্র বাসস।

রাশিয়ায় ভারতের দূত পঙ্কজ শরণ এক ব্রিফিংয়ে বলেন, বেশ কয়েকটি চুক্তি স্বাক্ষর হতে পারে। তবে তিনি এ ব্যাপারে বিস্তারিত কিছু জানাননি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

‘ভুয়া সংবাদ থেকে সাবধান’, পদত্যাগের গুজবে ফজলুর রহমানের সতর্কবার্তা

ভারত-রাশিয়ার জ্বালানি চুক্তি

আপডেট টাইম : ১২:৩৬:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অক্টোবর ২০১৬