ঢাকা ০৫:৪০ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

বাংলাদেশে সংখ্যালঘুদের সুরক্ষা ইস্যুতে যা বলল যুক্তরাষ্ট্র

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৫১:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫
  • ১০৯ বার

সংখ্যালঘুদের সুরক্ষা নিশ্চিতে অন্তবর্তী সরকারের পদক্ষেপকে স্বাগত জানিয়েছে যুক্তরাষ্ট্র। গতকাল বুধবার দেশটির পররাষ্ট্র দপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে তাদের এই অবস্থানের কথা জানান দপ্তরের মুখপাত্র ট্যামি ব্রুস।

সম্প্রতি ভারত সফরে বাংলাদেশে বসবাসরত সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে বিতর্কিত মন্তব্য করেন মার্কিন গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ড। এরপর থেকে বিষয়টি আবার আলোচনায় চলে এসেছে।  ভারতীয় সম্প্রচারমাধ্যম এনডিটিভিকে দেওয়া সাক্ষাৎকারে তিনি দাবি করেন, বাংলাদেশে সংখ্যালঘুদের বিরুদ্ধে সহিংসতা এবং দেশটিতে ইসলামপন্থী সন্ত্রাসবাদের হুমকি ‘ইসলামি খেলাফত প্রতিষ্ঠার আদর্শ ও লক্ষ্য’ থেকে উৎসারিত।

বুধবার সংবাদ সম্মেলনে আবারও এই প্রসঙ্গ উঠে আসে।

ট্যামি ব্রুসকে প্রশ্ন করা হয়েছিল, ‘মার্কিন গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ড সতর্ক করেছেন যে বাংলাদেশে ইসলামি উগ্রবাদের মাধ্যমে খিলাফত প্রতিষ্ঠার চেষ্টা করেছেন। তিনি ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের দিকে সরাসরি অভিযোগ করেননি। তবে ড. ইউনূস এসব অভিযোগ উড়িয়ে দিয়েছেন। তিনি বলেছেন, এটি পুরোপুরি অসত্য। গতকালই ঢাকা বিশ্ববিদ্যালয়ে খিলাফতের পক্ষে বড় একটি মিছিল হয়েছে। যুক্তরাষ্ট্র নিশ্চয়ই বিষয়টি নিয়ে উদ্বিগ্ন। মার্কিন সরকার কি ইউনূস সরকারের ওপর নিষেধাজ্ঞা আরোপের কথা ভাবছে?’

জবাবে তিনি বলেন, ‘আমরা যে কোনো দেশে সংখ্যালঘু সম্প্রদায়ের সদস্যদের বিরুদ্ধে সহিংসতা বা অসহিষ্ণুতার ঘটনাকে নিন্দা জানাই এবং বাংলাদেশে সবার নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকার যে পদক্ষেপ গ্রহণ করেছে, তা আমরা স্বাগত জানিয়েছি। আমরা বিষয়টি পর্যবেক্ষণ করছি। আমরা এটাই প্রত্যাশা করি যে, এটি অব্যাহত থাকবে।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

বাংলাদেশে সংখ্যালঘুদের সুরক্ষা ইস্যুতে যা বলল যুক্তরাষ্ট্র

আপডেট টাইম : ১০:৫১:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫