ঢাকা ০৩:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
কিশোরগঞ্জ–ঢাকা–কক্সবাজার রুটে যাত্রা শুরু করেছে ‘কিশোরগঞ্জ ডিলাক্স (এসি)’ বাস সার্ভিস এই ভোট হবে নতুন বাংলাদেশ গড়ার পক্ষে-বিপক্ষে : আসিফ নজরুল আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ৫৩০০০ অপরাধী গ্রেফতার কোন আসনে কে প্রার্থী, দলগুলোর চূড়ান্ত সিদ্ধান্ত মঙ্গলবার তারেক রহমানের সঙ্গে ওলামা-মাশায়েখদের মতবিনিময় কারও চোখ রাঙানিতে ইসির ভয় পাওয়ার কোনো কারণ নেই: ছাত্রদল সম্পাদক অফিসার্স অ্যাড্রেসে অবাধ ও নিরপেক্ষ নির্বাচনে সহযোগিতায় প্রস্তুত সেনাবাহিনী: সেনাপ্রধান মিছিল মিটিং আর দোষারোপের নয়, আগামীর রাজনীতি হবে : তারেক রহমান মাহি ও জয়কে গ্রিনকার্ড দিল না যুক্তরাষ্ট্র জানুয়ারিতে আংশিক, জুলাই থেকে পূর্ণাঙ্গ পে-স্কেল কার্যকর

গহীন পাহাড় থেকে উদ্ধার করা যুবক হাসপাতালে মারা গেছেন

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৩০:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ২৩ মার্চ ২০২৫
  • ৯৬ বার

কক্সবাজারের টেকনাফে গহীন পাহাড়ে অপহরণকারীদের আস্তানা থেকে মুমূর্ষ অবস্থায় এক যুবককে উদ্ধার করেছে নৌবাহিনী। উদ্ধার হওয়া যুবক টেকনাফের বাহারছড়া ইউনিয়নের কচ্ছপিয়া এলাকার আবুল কালামের ছেলে মো. রাসেল (২৫)। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন তিনি মারা যান।

গতকাল শনিবার বিকেলে টেকনাফের বাহারছড়া ইউনিয়নের নোয়াখালী পাড়া হলিউড পাহাড় নামক স্থান থেকে তাকে উদ্ধার করা হয়।

বাংলাদেশ নৌবাহিনী সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে নৌবাহিনী জানতে পারে মো. রাসেলকে একদল দুষ্কৃতকারী অপহরণ করে টেকনাফের বাহারছড়া ইউনিয়নের নোয়াখালী পাড়ার গহীন পাহাড়ে তাদের আস্তানায় জিম্মি করে রেখেছে। আস্তানায় নিয়ে অপহরণকারীরা তাকে বেদম মারধর করে। এমন সংবাদে নৌবাহিনীর কন্টিনজেন্ট টেকনাফের একটি দল শনিবার বিকেলেঅভিযান পরিচালনা করে। পরে মুমূর্ষ অবস্থায় রাসেলকে উদ্ধার করে দ্রুত টেকনাফ উপজেলা হাসপাতালে নিয়ে যায়। সন্ধ্যায় চিকিৎসাধীন রাসেলকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এদিকে, খবর পেয়ে টেকনাফ মডেল থানার পুলিশ হাসপাতালে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে এবং ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

কিশোরগঞ্জ–ঢাকা–কক্সবাজার রুটে যাত্রা শুরু করেছে ‘কিশোরগঞ্জ ডিলাক্স (এসি)’ বাস সার্ভিস

গহীন পাহাড় থেকে উদ্ধার করা যুবক হাসপাতালে মারা গেছেন

আপডেট টাইম : ১১:৩০:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ২৩ মার্চ ২০২৫