ঢাকা ০৪:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ঢামেকে সাবেক বিডিআর সদস্যসহ দুই কারাবন্দীর মৃত্যু

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৩০:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ৯ মার্চ ২০২৫
  • ৭২ বার

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সাবেক বিডিআর সদস্যসহ দুই কারাবন্দীর মৃত্যু হয়েছে। গতকাল শনিবার দিবাগত রাতে বিভিন্ন সময়ে তাদের মৃত্যু হয়।

মৃতরা হলেন- কারাবন্দী শামসুল আলম (৪৪) ও সাবেক বিডিআর সদস্য শেখ জোবায়ের হোসেন (৬৫)।

হাসপাতাল ও কারাসূত্রে জানা গেছে, অসুস্থতাজনিত কারণে গত ৪ ফেব্রুয়ারি বেলা ১১টার দিকে একটি বিচারাধীন মামলায় (হাজতি-২৭২৯/২৫) শামসুল আলমকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে কারা কর্তৃপক্ষ।সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার দিবাগত রাত ২টার দিকে তার মৃত্যু হয়।

শামসুল আলম চাটখিল থানার একটি মামলায় বন্দী ছিলেন। তিনি নোয়াখালী জেলার সোনাইমুড়ী উপজেলার উলুপাড়া গ্রামের মৃত আব্দুর রবের ছেলে।

এ ছাড়া একই দিন দিবাগত রাত সাড়ে ৩টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সাজাপ্রাপ্ত কারাবন্দী (কয়েদি-৬২৪২/এ) সাবেক বিডিআর সদস্য শেখ জোবায়ের হোসেন (৬৫)।তাকে গত ৫ মার্চ রাত সাড়ে ৮টার দিকে ভর্তি করা হয়।তিনি সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার দরগাইপুর গ্রামের আব্দুল গফুরের ছেলে।

তাদের দুজনের মৃতদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে বলে নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ঢামেকে সাবেক বিডিআর সদস্যসহ দুই কারাবন্দীর মৃত্যু

আপডেট টাইম : ১০:৩০:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ৯ মার্চ ২০২৫