ঢাকা ০৮:১০ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা আমন ধান নিয়ে বিপাকে কৃষক সোনালি আমনে হাসি, উৎপাদন খরচে দীর্ঘশ্বাস মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযান, ১৫২ বাংলাদেশিসহ আটক ৪৮৯ সৌরবিদ্যুৎ স্থাপনে ২১ হাজার গ্রাহককে সুখবর দিল পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা চলবে ড্রোন নজরদারি ঢাকাসহ আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন দেশে তরুণরা কাজের সুযোগ পাচ্ছে কম সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ জুলাই গণঅভ্যুত্থানে সশস্ত্র বাহিনীর ভূমিকা যুগান্তকারী: প্রধানমন্ত্রী

যেসব দাবিতে কর্মবিরতিতে যাচ্ছেন বিসিএস চিকিৎসকরা

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৪৪:৩২ পূর্বাহ্ন, শনিবার, ৮ মার্চ ২০২৫
  • ১০৭ বার

পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ২ দফা দাবিতে কর্মবিরতিতে যাচ্ছেন বিসিএস চিকিৎসকরা। আজ শনিবার সকাল ১০টা থেকে শুরু হয়ে টানা ৩ দিন দুই ঘণ্টা করে এই কর্মবিরতি পালিত হবে।

বিসিএস (স্বাস্থ্য) ক্যাডার বিশেষজ্ঞ চিকিৎসক ফোরামের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে গত ২৫ ফেব্রুয়ারি এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা দিয়েছিল সংগঠনটি।

এ বিষয়ে বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশের সরকারি হাসপাতালে কর্মরত বিশেষজ্ঞ চিকিৎসকরা ন্যায্য পদোন্নতি ও সব প্রকার বৈষম্য নিরসনের দাবিতে কর্মসূচি ঘোষণা করেছেন।

এর অংশ হিসেবে বিসিএস (স্বাস্থ্য) বিশেষজ্ঞ ফোরামের উদ্যোগে ও সব চিকিৎসা সোসাইটির সমর্থনে শনি, রবি ও সোমবার প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত কর্মবিরতি পালিত হবে। পাশাপাশি এই সময়ে চিকিৎসকরা হাসপাতালের সামনে ব্যানার হাতে মৌন প্রতিবাদ করবেন বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ রয়েছে।

তবে রোগীদের জরুরি চিকিৎসার কথা বিবেচনায় নিয়ে কর্মবিরতি চলাকালে জরুরি বিভাগ এই কর্মসূচির আওতার বাইরে থাকবে।

এছাড়া বিজ্ঞপ্তিতে, দাবি আদায় না হলে মঙ্গলবার থেকে অনির্দিষ্টকালের পূর্ণদিবস কর্মবিরতি পালনের হুঁশিয়ারিও দিয়েছে বিসিএস (স্বাস্থ্য) ক্যাডার বিশেষজ্ঞ চিকিৎসক ফোরাম।

বিসিএস চিকিৎসকদের ২ দফা দাবি হলো-

১. চিকিৎসা শিক্ষার মান উন্নয়ন ও এমবিবিএস ডিগ্রির বৈশ্বিক স্বীকৃতি বজায় রাখতে পদোন্নতিযোগ্য সব বিশেষজ্ঞ চিকিৎসকের অতিদ্রুত ও ভূতাপেক্ষভাবে পদোন্নতি নিশ্চিত করা এবং অন্তঃ ও আন্তঃক্যাডার বৈষম্য দূর করা।

২. তৃতীয় গ্রেডপ্রাপ্ত সব যোগ্য চিকিৎসককে নির্দিষ্ট সময় পর দ্বিতীয় ও প্রথম গ্রেডে পদোন্নতি দিয়ে ন্যায্য পাওনা নিশ্চিত করা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা

যেসব দাবিতে কর্মবিরতিতে যাচ্ছেন বিসিএস চিকিৎসকরা

আপডেট টাইম : ১০:৪৪:৩২ পূর্বাহ্ন, শনিবার, ৮ মার্চ ২০২৫