ঢাকা ১২:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ০৮ মার্চ ২০২৬, ২৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের নতুন সচিব আবদুল খালেকের যোগদান, ফুলেল শুভেচ্ছায় বরণ ‘আত্মসমর্পণের’ নির্দেশ ট্রাম্পের, নাকচ করে যে বার্তা দিল ইরান প্রধানমন্ত্রী তারেক রহমানের ২০তম কারাবন্দি দিবস নতুন দুই জাতের আমন ধান উদ্ভাবন ৮ মার্চ পর্যন্ত মধ্যপ্রাচ্যের ৬ রুটের সব ফ্লাইট বাতিল ইচ্ছামতো ব্যয়ে ফাঁপা ঢাকার দুই সিটি ইরানের হামলায় ৩০ কোটি ডলারের মার্কিন মিসাইল রাডার সিস্টেম ধ্বংস সুনামগঞ্জের হাওর রক্ষা বাঁধের কাজে অনিয়ম-দুর্নীতি ভাইরালের মোহ ছড়িয়েছে প্রত্যন্ত গ্রামেও, বাড়ছে অশালীন কনটেন্টের দৌরাত্ম দুই আসনের উপ-নির্বাচন: ১৬ মার্চ থেকে পুরোদমে প্রচারণায় নামছেন প্রার্থীরা

অপরাধীদের বিরুদ্ধে আরও কঠোর হতে বললেন রিজভী

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:৩৮:০১ অপরাহ্ন, বুধবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৫
  • ৭০ বার

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘দেশ অনিশ্চয়তার মধ্যে যাচ্ছে। যদি প্রশাসন যথাযথ কাজ না করে স্বরাষ্ট্র উপদেষ্টার দায়িত্ব সবাইকে জবাবদিহির আওতায় নিয়ে আসা। স্বরাষ্ট্র উপদেষ্টাকে দক্ষতার প্রমাণ দিতে হবে। আইনশৃঙ্খলা বাহিনীকে অপরাধীদের বিরুদ্ধে আরও কঠোর ভূমিকা নিশ্চিত করতে হবে।’

আজ বুধবার গুলশানে ‘আমরা বিএনপি পরিবার’-এর পক্ষ থেকে ক্যানসার আক্রান্তদের চিকিৎসা সহায়তা প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, ‘এখন পাড়া-মহল্লায় গডফাদার তৈরি হ‌চ্ছে। মানুষ আত‌ঙ্কিত। হাসিনার পতনের পর সবাই শান্তিতে থাকবে, এমনটাই প্রত্যাশা ছিল জনগণের, কিন্তু জনগণের প্রত্যাশা পূরণ হয়নি।’

তিনি বলেন, ‘সারাদেশের মানুষ যারা ১৬ বছর নৈরাজ্যের মধ্য দিয়ে গেছে, সন্তান-স্ত্রী ফেরত আসবে কি না, মেয়ে স্কুলে গিয়ে ফেরত আসবে কি না, এই অনিশ্চয়তার মধ্যে কেটেছে। কিন্তু এখনও যদি বাসে ডাকাতি করে, নারী ধর্ষণ হয়, নারী ধর্ষণের তিন দিন পর পুলিশ মামলা নেয়, বলে এটা ঠিক ধর্ষণ নয় শ্লীলতাহানি, এটা একজন নারীর প্রতি বিদ্রুপ করা। এটা আমরা প্রত্যাশা করি না।’

রুহুল কবির রিজভী বলেন, ‘আমাদের সমন্বয়ের সংস্কৃতি ধারা ভেঙে ফেলা হচ্ছে। যে মাজারে যেতে চায় যাবে। কেন বসন্তবরণ, নাটকে বাধা দেওয়া হচ্ছে? কেন মাজার ভাঙা হবে? আমরা যেমন মসজিদে যাই, তেমন বসন্তবরণ কিংবা নজরুলজয়ন্তী, রবীন্দ্রজয়ন্তী করেছি। আমাদের হাজার বছরের সমন্বিত সংস্কৃতি আছে। কৃষ্টি কালচারের চর্চা হবে না, এটা হবে না। অশ্লীলতাকে আমরা খারিজ করি, কিন্তু আমাদের সাংস্কৃতিক চর্চা থাকতে হবে।’

তিনি বলেন, ‘আমাদের ১৬ বছরের গণতান্ত্রিক সংগ্রাম, বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে ক্রমাগতভাবে করে এসেছি। এর মধ্যে কতজনের জীবন গেছে, দৃষ্টিহীন হয়েছে সেটার শেষ নেই, কিন্তু আমরা চেয়েছি এমন সমাজ, যে সমাজ প্রত্যেককে ধারণ করে, প্রত্যেককে সেখানে লালন করে।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের নতুন সচিব আবদুল খালেকের যোগদান, ফুলেল শুভেচ্ছায় বরণ

অপরাধীদের বিরুদ্ধে আরও কঠোর হতে বললেন রিজভী

আপডেট টাইম : ০৬:৩৮:০১ অপরাহ্ন, বুধবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৫