ঢাকা ০৫:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় সবাইকে দায়িত্বশীল হতে হবে: মির্জা ফখরুল কিশোরগঞ্জের স্বাস্থ্যখাতসহ সার্বিক উন্নয়নে কাজ চলছে: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম সংসদ থেকে ভালো রাজনৈতিক সংস্কৃতির চর্চা সংসদ থেকে শুরু করতে চাই : স্বরাষ্ট্রমন্ত্রী আরও বাড়ল দেশের রিজার্ভ দায়িত্বের বাইরে কেউ যেন মন্তব্য না করে : প্রধানমন্ত্রী সংসদে দায়িত্বশীল বিরোধী দল হিসেবে ভূমিকা পালন করতে চাই যুদ্ধের মধ্যেই সেনাদের জানাজায় লাখো ইরানির ঢল বীর মুক্তিযোদ্ধাদের সম্মান ও অধিকার সবার আগে : ডিএসসিসি প্রশাসক প্রথম অধিবেশন ঘিরে অতিথিদের প্রবেশ ও গাড়ি পার্কিং নির্দেশনা ইরাকের মাটির নীচে ইরানের ‘মিসাইল সিটি’

বনশ্রীতে ব্যবসায়ীকে গুলি, ২০০ ভরি ‌স্বর্ণ লুট

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:২৯:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৫
  • ৯১ বার

ঢাকার রামপুরার বনশ্রী এলাকায় আনোয়ার হোসেন (৪৩)নামে এক স্বর্ণ ব্যবসায়ীকে গুলি করেছে সন্ত্রাসীরা। এসময় তার সঙ্গে থাকা ২০০ ভরি স্বর্ণ ও নগদ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। আহত ব্যক্তিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গতকাল রবিবার রাত সাড়ে ১০টার দিকে বনশ্রী ডি ব্লকের ৭ নম্বর রোডের ২০ নম্বর বাড়ির সামনে এ ঘটনা ঘটে। তিনি বনশ্রী সি ব্লকের ৫ নম্বর রোডের অলংকার জুয়েলার্স এর মালিক।

হাসপাতালে নিয়ে আসা আহতের বন্ধু মজিবুর রহমান এ তথ্য দিয়েছেন।

সংবাদ পেয়ে ব্যাবসায়ীর ছেলে সায়মন হাসপাতালে ছুটে আসেন। তিনি জানান, প্রতিদিনের মত তার বাবা ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে বাসায় ফেরার পথে ঘটনার শিকার হয়েছেন।

পুলিশ ও ব্যবসায়ীর স্বজনরা জানান, রাতে বাসায় ফিরছিলেন আনোয়ার হোসেন। এসময় কয়েকটি মোটরসাইকেলে আসা সন্ত্রাসীরা তার গতিরোধ করে। তার কাছ থেকে ২০০ ভরি স্বর্ণ ও টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে তারা। আনোয়ার হোসেন বাধা দিলে একের পর এক গুলি করে স্বর্ণ ও টাকা ছিনিয়ে নিয়ে যায় সন্ত্রাসীরা। পরে স্থানীয় লোকজন গুলিবিদ্ধ আনোয়ার হোসেনকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে যান।

হাসপাতালে পুলিশ ফাঁড়ি ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ ফারুক জানান, ব্যবসায়ীর শরীরে কয়েকটি গুলির চিহ্ন রয়েছে। হাসপাতালের জরুরি বিভাগের তার চিকিৎসা চলছে। ঘটনাটি রামপুরা থানা পুলিশকে জানানো হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় সবাইকে দায়িত্বশীল হতে হবে: মির্জা ফখরুল

বনশ্রীতে ব্যবসায়ীকে গুলি, ২০০ ভরি ‌স্বর্ণ লুট

আপডেট টাইম : ১১:২৯:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৫