ঢাকা ০৯:১৩ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা আমন ধান নিয়ে বিপাকে কৃষক সোনালি আমনে হাসি, উৎপাদন খরচে দীর্ঘশ্বাস মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযান, ১৫২ বাংলাদেশিসহ আটক ৪৮৯ সৌরবিদ্যুৎ স্থাপনে ২১ হাজার গ্রাহককে সুখবর দিল পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা চলবে ড্রোন নজরদারি ঢাকাসহ আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন দেশে তরুণরা কাজের সুযোগ পাচ্ছে কম সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ জুলাই গণঅভ্যুত্থানে সশস্ত্র বাহিনীর ভূমিকা যুগান্তকারী: প্রধানমন্ত্রী

মোদির সফরে আমরা হাড়ে হাড়ে টের পেয়েছি: ইলিয়াস হোসেন

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:৫১:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী ২০২৫
  • ১১৪ বার

মুশফিকুল ফজল আনসারীকে মেক্সিকোসহ উত্তর আমেরিকার সাতটি দেশের রাষ্ট্রদূতের দায়িত্ব সম্মানের হলেও স্টেট ডিপার্টমেন্ট এবং হোয়াইট হাউজে তার যে শূন্যতা সেটা মোদির সফরে আমরা হাড়ে হাড়ে টের পেয়েছি বলে মন্তব্য করেছেন আলোচিত প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেন।

আজ বৃহস্পতিবার সকালে নিজের ভেরিভায়েড ফেসবুক পেজে এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

পোস্টে ইলিয়াস হোসেন লিখেছেন, ‘মুশফিকুল ফজল আনসারীকে আমরা রাষ্ট্রদূত হিসেবে চাই না। তাকে একাধারে মেক্সিকোসহ উত্তর আমেরিকার সাতটি দেশের রাষ্ট্রদূতের দায়িত্ব দেওয়া হয়েছে। এটা তার জন্য সম্মানের হলেও স্টেট ডিপার্টমেন্ট এবং হোয়াইট হাউজে তার যে শূন্যতা সেটা মোদির সফরে আমরা হাড়ে হাড়ে টের পেয়েছি।’

তিনি আরও লিখেছেন, ‘আমি মনে করি যুক্তরাষ্ট্রের সাংবাদিক, ব্যবসায়ী, বিচার বিভাগসহ ডেমোক্রেট এবং রিপাবলিকানদের সঙ্গে তার যে ঘনিষ্টতা রয়েছে সেটা সরকারের কাজে লাগানো উচিত।’

জানা গেছে, গত ২৭ জানুয়ারি মেক্সিকোতে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে কর্মস্থলে যোগ দেন মুশফিকুল ফজল আনসারী।

উল্লেখ্য, মুশফিকুল ফজল আনসারী যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অনলাইন নিউজ পোর্টাল জাস্ট নিউজ বিডি ডটকমের সম্পাদনার পাশাপাশি স্থায়ী প্রতিনিধি হিসেবে জাতিসংঘের সদরদপ্তর ও হোয়াইট হাউজে দায়িত্ব পালন করেন। এর আগে সাংবাদিকতায় সাহসী ভূমিকার কারণে আওয়ামী লীগ সরকারের রোষানলে পড়ে ২০১৫ সালে দেশ ছাড়তে বাধ্য হন তিনি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা

মোদির সফরে আমরা হাড়ে হাড়ে টের পেয়েছি: ইলিয়াস হোসেন

আপডেট টাইম : ০৫:৫১:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী ২০২৫