ঢাকা ০৯:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা আমন ধান নিয়ে বিপাকে কৃষক সোনালি আমনে হাসি, উৎপাদন খরচে দীর্ঘশ্বাস মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযান, ১৫২ বাংলাদেশিসহ আটক ৪৮৯ সৌরবিদ্যুৎ স্থাপনে ২১ হাজার গ্রাহককে সুখবর দিল পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা চলবে ড্রোন নজরদারি ঢাকাসহ আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন দেশে তরুণরা কাজের সুযোগ পাচ্ছে কম সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ জুলাই গণঅভ্যুত্থানে সশস্ত্র বাহিনীর ভূমিকা যুগান্তকারী: প্রধানমন্ত্রী

বনশ্রীতে শ্রমিক দল নেতাকে গুলি

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৫২:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫
  • ১৯৮ বার

রাজধানীর রামপুরার বনশ্রীতে দুর্বৃত্তের গুলিতে জুয়েল সরদার (৪০) নামে থানা শ্রমিক দলের এক নেতা আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে।

পরে জুয়েলকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। ডান উরুতে গুলিবিদ্ধ এই শ্রমিক নেতা এখন চিকিৎসাধীন।

জুয়েল বরিশালের মুলাদি উপজেলার রামচর গ্রামের হাকিম সরদারের ছেলে। তবে বর্তমানে তিনি পূর্ব রামপুরা এলাকায় ভাড়া বাসায় থাকেন। জুয়েল রামপুরা থানা শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক বলে জানা গেছে।

আহত জুয়েলকে হাসপাতালে নিয়ে আসা বন্ধু মহসিন জানান, তারা বনশ্রী এ-ব্লক, কাঁচা বাজারের পাশে বসে থাকা অবস্থায় তিনটি মোটরসাইকেলে হেলমেট পরিহিত বেশ কয়েকজন এসে জনৈক হিমেল নামে একজনকে খোঁজ করেন। তখন তারা বলেন, ‘আমরা চিনি না।’ এরপর কিছু বুঝে উঠার আগেই তারা জুয়েলের ডান উরুতে গুলি করে চলে যায়।

তবে কারা, কী কারণে গুলি করেছে সে বিষয়ে কিছুই জানতে পারেননি মহসিন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, আহত জুয়েল জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা

বনশ্রীতে শ্রমিক দল নেতাকে গুলি

আপডেট টাইম : ১১:৫২:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫