ঢাকা ০৬:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় সবাইকে দায়িত্বশীল হতে হবে: মির্জা ফখরুল কিশোরগঞ্জের স্বাস্থ্যখাতসহ সার্বিক উন্নয়নে কাজ চলছে: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম সংসদ থেকে ভালো রাজনৈতিক সংস্কৃতির চর্চা সংসদ থেকে শুরু করতে চাই : স্বরাষ্ট্রমন্ত্রী আরও বাড়ল দেশের রিজার্ভ দায়িত্বের বাইরে কেউ যেন মন্তব্য না করে : প্রধানমন্ত্রী সংসদে দায়িত্বশীল বিরোধী দল হিসেবে ভূমিকা পালন করতে চাই যুদ্ধের মধ্যেই সেনাদের জানাজায় লাখো ইরানির ঢল বীর মুক্তিযোদ্ধাদের সম্মান ও অধিকার সবার আগে : ডিএসসিসি প্রশাসক প্রথম অধিবেশন ঘিরে অতিথিদের প্রবেশ ও গাড়ি পার্কিং নির্দেশনা ইরাকের মাটির নীচে ইরানের ‘মিসাইল সিটি’

সুনামগঞ্জে মোবাইল মার্কেটে ৪৮ লাখ টাকার মালামাল চুরি

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:৪৯:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৫
  • ৮৮ বার

সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর পয়েন্টে মোবাইল মার্কেটের তিনটি দোকানের তালা কেটে প্রায় দেড় শতাধিক স্মার্ট মোবাইল ফোন চুরি হয়েছে বলে খবর পাওয়া গেছে।

আজ মঙ্গলবার আনুমানিক সকাল ৮টায়জগন্নাথপুর পৌর শহরের প্রাণকেন্দ্র মোবাইল মার্কেটে এ চুরির ঘটনা ঘটে। রাফি টেলিকম (১) রাফি টেলিকম (২) ও এস এ টেলিকম এর নামের তিনটি দোকানের তালা কেটে চুরির ঘটনা ঘটেছে।

রাফি টেলিকমের মালিক শেখ কামরান জানান, তার দুই দোকানের প্রায় সব মোবাইল ও নগদ টাকা নিয়ে গেছে চোরেরা। সব মিলিয়ে ৩৫/৪০ লক্ষ টাকার মালামাল হবে।

এদিকে এস এ টেলিকম মালিক সোহেল মিয়া জানান, আমার দোকানসহ আমার পাশের দুইটি দোকানেও চুরি হয়। আমার দোকানের মোবাইল ও নগদ টাকা সহ প্রায় ৭/৮ লক্ষ টাকার মালামাল নিয়ে যায়।

খবর পেয়ে জগন্নাথপুর বাজার তদারক কমিটি সেক্রেটার মোশাহিদ মিয়াসহ ব্যবসায়ীবৃন্দ ঘটনাস্থল পরিদর্শন করেন। তারা বলেন, ‘সকাল আটটায় এ ধরনের চুরির ঘটনা দেখে সবাই অবাক। সিসি ফুটেজ সংগ্রহ করা হয়েছে।’

জগন্নাথপুর থানার ওসি তদন্ত জয়নাল আবেদীন জানান, চুরির খবর জানতে পেরে মোবাইল মার্কেট পরিদর্শন করেছে জগন্নাথপুর থানা পুলিশ। এ সময় প্রয়োজনীয় আলামতসহ একটি সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় সবাইকে দায়িত্বশীল হতে হবে: মির্জা ফখরুল

সুনামগঞ্জে মোবাইল মার্কেটে ৪৮ লাখ টাকার মালামাল চুরি

আপডেট টাইম : ০৬:৪৯:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৫