ঢাকা ০৯:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা আমন ধান নিয়ে বিপাকে কৃষক সোনালি আমনে হাসি, উৎপাদন খরচে দীর্ঘশ্বাস মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযান, ১৫২ বাংলাদেশিসহ আটক ৪৮৯ সৌরবিদ্যুৎ স্থাপনে ২১ হাজার গ্রাহককে সুখবর দিল পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা চলবে ড্রোন নজরদারি ঢাকাসহ আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন দেশে তরুণরা কাজের সুযোগ পাচ্ছে কম সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ জুলাই গণঅভ্যুত্থানে সশস্ত্র বাহিনীর ভূমিকা যুগান্তকারী: প্রধানমন্ত্রী

রাজধানীতে ধাওয়া করে ছিনতাইকারী ধরলেন সার্জেন্ট

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:১৭:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৫
  • ১১৭ বার

রাজধানীর দয়াগঞ্জ মোড়ে যাত্রীবাহী বাসে ওঠার সময় যাত্রীর মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে দৌড়ে পালানোর সময় ধাওয়া করে ছিনতাইকারীকে আটক করেছেন ডিএমপির ট্রাফিক- ওয়ারী বিভাগের সার্জেন্ট মো. আল-মামুন।গতকাল সোমবার সকাল ১০টার দিকে ওয়ারীর দয়াগঞ্জ মোড় থেকে কালাম নামে তাকে আটক করা হয়।
পুলিশ সূত্র জানায়, সোমবার সকালে ওয়ারী ট্রাফিক জোনের দয়াগঞ্জ মোড়ে ট্রাফিকের দায়িত্ব পালন করছিলেন সার্জেন্ট আল-মামুন। সকাল সাড়ে ১০টার দিকে মালঞ্চ পরিবহনের একটি যাত্রীবাহী বাস দয়াগঞ্জ থেকে রাজধানী মার্কেটের দিকে যাচ্ছিল। ওই বাসে ওঠার সময় যাত্রী খন্দকার আশরাফুলের প্যান্টের পকেট থেকে মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে পালানোর চেষ্টা করে কালাম।

বিষয়টি দেখতে পেয়ে সার্জেন্ট আল-মামুন ধাওয়া দিয়ে ওই ছিনতাইকারীকে ধরে গেন্ডারিয়া থানা পুলিশে সোপর্দ করেন।পরে ছিনতাই মোবাইল ফোনটি ভুক্তভোগী বাসের যাত্রী খন্দকার আশরাফুলের কাছে হস্তান্তর করা হয়।ছিনতাইকারী কালামের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

জানতে চাইলে সার্জেন্ট মো. আল-মামুন বলেন, ‘দায়িত্ববোধ থেকেই ঝাঁপিয়ে পড়েছিলাম ওই ছিনতাইকারীর ওপর। এর বেশি কিছু না। ভুক্তভোগী বাসযাত্রীকে ছিনতাই হওয়া তার ফোনটি ফিরিয়ে দিতে পেরে ভালো লাগছে।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা

রাজধানীতে ধাওয়া করে ছিনতাইকারী ধরলেন সার্জেন্ট

আপডেট টাইম : ১০:১৭:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৫