ঢাকা ১০:৩০ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা আমন ধান নিয়ে বিপাকে কৃষক সোনালি আমনে হাসি, উৎপাদন খরচে দীর্ঘশ্বাস মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযান, ১৫২ বাংলাদেশিসহ আটক ৪৮৯ সৌরবিদ্যুৎ স্থাপনে ২১ হাজার গ্রাহককে সুখবর দিল পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা চলবে ড্রোন নজরদারি ঢাকাসহ আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন দেশে তরুণরা কাজের সুযোগ পাচ্ছে কম সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ জুলাই গণঅভ্যুত্থানে সশস্ত্র বাহিনীর ভূমিকা যুগান্তকারী: প্রধানমন্ত্রী

গাজীপুরে মারধরে আহত কাশেম আইসিইউতে

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:৫১:২৩ অপরাহ্ন, শনিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৫
  • ১৬০ বার

গাজীপুরে সাবেক মুক্তিযুদ্ধমন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়ি ভাঙচুর করতে গিয়ে আহত কাশেম (২০) নামের একজনকে ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়েছে। গতকাল শুক্রবার রাতে কাশেমসহ ১১ জনকে চিকিৎসার জন্য এ হাসপাতালে আনা হয়।

হাসপাতালের রেজিস্ট্রার থেকে জানা যায়, আহতদের মধ্যে আরও যাদের ভর্তি করা হয়েছে তারা হলেন ইয়াকুব আলী (২৫), গৌরব ঘোষ (২২), শুভ শাহরিয়ার (২০),আব্দুর রহমান ইমন (১৮), আবির খান (২০), সাব্বির খান হিমেল (৩৮) ও কাজী অমর হামজা (২১)। এ ছাড়া হাসান (২৪), রোহান (২২) ও নাঈমসহ (২২) চারজনকে চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

আহতদের সম্পর্কে ঢামেক হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান আজ শনিবার বলেন, গাজীপুর থেকে শুক্রবার দিবাগত রাতে মোট ১১ জন আহত অবস্থায় ঢামেক হাসপাতালে এসেছেন। এর মধ্যে সাতজনকে ভর্তি দেওয়া হয়েছে, একজন রয়েছে আইসিইউতে। বাকি চারজনকে চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

ঢামেক হাসপাতাল পরিচালক বলেন, আহতদের মধ্যে অধিকাংশদের মাথায় ইনজুরি ছিল, কারও ফ্র্যাকচার রয়েছে। একজনের হাত-পা ভাঙা ছিল।

তিনি আরও বলেন, ‘গাজীপুরের হাসপাতাল থেকে আরও দুজন রোগী আসতে পারে বলে সেখান থেকে আমাদের জানিয়েছে। তবে এখনো আসেনি।’

এদিকে, আহতদের দেখতে ঢামেক হাসপাতালে আসেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি আহতদের খোঁজ-খবর নিয়ে যান। তাদের ওপর হামলাকারীদের বিচারের আশ্বাস দেন তিনি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা

গাজীপুরে মারধরে আহত কাশেম আইসিইউতে

আপডেট টাইম : ০৪:৫১:২৩ অপরাহ্ন, শনিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৫