ঢাকা ১০:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা আমন ধান নিয়ে বিপাকে কৃষক সোনালি আমনে হাসি, উৎপাদন খরচে দীর্ঘশ্বাস মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযান, ১৫২ বাংলাদেশিসহ আটক ৪৮৯ সৌরবিদ্যুৎ স্থাপনে ২১ হাজার গ্রাহককে সুখবর দিল পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা চলবে ড্রোন নজরদারি ঢাকাসহ আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন দেশে তরুণরা কাজের সুযোগ পাচ্ছে কম সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ জুলাই গণঅভ্যুত্থানে সশস্ত্র বাহিনীর ভূমিকা যুগান্তকারী: প্রধানমন্ত্রী

উত্তরাঞ্চলে পেট্রল পাম্প বন্ধের কর্মসূচি প্রত্যাহার

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:১১:৪৯ অপরাহ্ন, বুধবার, ৫ ফেব্রুয়ারী ২০২৫
  • ১০৮ বার
প্রশাসনের আশ্বাসে রাজশাহী ও রংপুর বিভাগে পেট্রল পাম্প বন্ধের কর্মসূচি প্রত্যাহার করে নিয়েছেন পাম্প মালিক ও ট্যাংক লরি শ্রমিকরা। জ্বালানি মন্ত্রণালয়ে সভা শেষে বুধবার বিকেল পৌনে ৪টার দিকে এ সিদ্ধান্ত হয়।

তথ্যটি নিশ্চিত করেছেন উত্তরবঙ্গ ট্যাংক লরি শ্রমিক ইউনিয়নের সভাপতি আজিজুল ইসলাম।

এর পর থেকে সিরাজগঞ্জের শাহজাদপুরে অবস্থিত বাঘাবাড়ী নৌ বন্দরের ডিপো থেকে জ্বালানি উত্তোলন ও বিপণন এবং পাম্পগুলোতে জ্বালানি তেল ক্রয়-বিক্রয় ফের শুরু হয়েছে বলেও জানান তিনি।

আজিজুল ইসলাম আরো বলেন, সড়ক ও জনপথ বিভাগ নিজেদের জায়গা দাবি করে নওগাঁয় বিনা নোটিশে পেট্রল পাম্প উচ্ছেদ ও রাস্তা বন্ধ করে দেওয়ার প্রতিবাদে রাজশাহী ও রংপুর বিভাগের ১৬ জেলার পেট্রল পাম্প মালিক সমিতি বুধবার সকাল থেকে অনির্দিষ্টকালের জন্য জ্বালানি তেল উত্তোলন ও বিপণন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছিল। এ কারণে বুধবার সকাল থেকে জ্বালানি তেল উত্তোলন, সরবরাহ ও বিপণন বন্ধ রাখা হয়েছিল।

তিনি বলেন, দুপুর ২টার দিকে বাংলাদেশ সচিবালয়ে জ্বালানিসচিব ও বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের চেয়ারম্যানের আমন্ত্রণে পেট্রোলিয়াম ডিলার, বিক্রয় প্রতিনিধি ও এজেন্ট এবং পেট্রল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির নেতাদের উপস্থিতিতে জরুরি সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় দাবি পূরণের আশ্বাস দেওয়ায় চলমান কর্মসূচি প্রত্যাহার করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা

উত্তরাঞ্চলে পেট্রল পাম্প বন্ধের কর্মসূচি প্রত্যাহার

আপডেট টাইম : ০৭:১১:৪৯ অপরাহ্ন, বুধবার, ৫ ফেব্রুয়ারী ২০২৫