ঢাকা ১০:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা আমন ধান নিয়ে বিপাকে কৃষক সোনালি আমনে হাসি, উৎপাদন খরচে দীর্ঘশ্বাস মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযান, ১৫২ বাংলাদেশিসহ আটক ৪৮৯ সৌরবিদ্যুৎ স্থাপনে ২১ হাজার গ্রাহককে সুখবর দিল পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা চলবে ড্রোন নজরদারি ঢাকাসহ আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন দেশে তরুণরা কাজের সুযোগ পাচ্ছে কম সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ জুলাই গণঅভ্যুত্থানে সশস্ত্র বাহিনীর ভূমিকা যুগান্তকারী: প্রধানমন্ত্রী

রাজধানীতে যুবককে মুখোশধারীদের গুলি

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:৫১:২৮ অপরাহ্ন, বুধবার, ৫ ফেব্রুয়ারী ২০২৫
  • ১০১ বার

রাজধানীর পশ্চিম রামপুরায় মো. সুমন (২৫) নামের এক যুবককে গুলি করেছে মুখোশধারী দুর্বৃত্তরা। গতকাল মঙ্গলবার রাত ১১টার দিকে হাতিঝিল থানা এলাকার পশ্চিম রামপুরার ওয়াপদা রোডের বাগিচা টেক এলাকায় এ ঘটনা ঘটে।

আহত সুমনের গ্রামের বাড়ি কুমিল্লার চান্দিনা উপজেলার কুটুমপুর গ্রামে। বর্তমানে পশ্চিম রামপুরার ওয়াপদা রোডে থাকেন তিনি। সুমন ইন্টারনেট লাইনের সংযোগকারী হিসেবে কাজ করেন।

আহতের পরিবারের বরাত দিয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ, পরিদর্শক মো. ফারুক বলেন, সুমন রাতে পশ্চিম রামপুরার ওয়াপদা রোডের ২ নম্বর গলি দিয়ে বাসার সামনে চায়ের দোকানে আড্ডা দিচ্ছিলেন। এ সময় সেখানে মুখোশধারী অজ্ঞাত ব্যক্তিরা মোটরসাইকেলে এসে এলোপাতাড়ি গুলি ছোড়ে। এতে ডান পায়ের উরুতে গুলিবিদ্ধ হয়ে আহত হন সুমন।

এ পুলিশ কর্মকর্তা আরও বলেন, পরে স্বজনরা সুমনকে উদ্ধার করে প্রথমে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য রাত ৩টার দিকে ঢামেক হাসপাতালে নিয়ে আসে। সেখানে চিকিৎসা শেষে আহতকে নিয়ে যায় স্বজনরা। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে বলেও জানান তিনি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা

রাজধানীতে যুবককে মুখোশধারীদের গুলি

আপডেট টাইম : ০৫:৫১:২৮ অপরাহ্ন, বুধবার, ৫ ফেব্রুয়ারী ২০২৫