ঢাকা ০১:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
জুলাই স্মৃতি জাদুঘর থেকে ভাস্কর্য অপসারণের দাবি হেফাজতের শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আব্দুল্লাহ শিবলী ওএসডি রাষ্ট্রপতি নির্বাচন, তিন যুগ পর ভোটগ্রহণ অধিবেশন ডাকা হবে না: চিফ হুইপ ম্যানেজিং কমিটির হাতে যাচ্ছে শিক্ষক নিয়োগ, ছাত্রদল সভাপতি বললেন ‘গুজব’ ঢাকায় ‘র’ প্রধানের রহস্যজনক সফর আদালতে আসেননি পরীমনি, মাদক মামলায় অভিযোগ গঠন শুনানি পেছাল ‘ক্ষমতা চিরস্থায়ী নয়, গায়ে পড়ে ঝগড়া বাধাতে আসবেন না’ মন্ত্রিসভায় অনুমোদন বিতর্কিত মালিকদের হাতে ফিরছে না একীভূত ৫ ব্যাংকের মালিকানা প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে সিদ্ধান্ত হয়নি: পররাষ্ট্রমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচনেও থাকছে না পোস্টার, আচরণবিধি চূড়ান্ত করল ইসি

আজও ১১ ঘণ্টা অবরোধের ঘোষণা তিতুমীরের শিক্ষার্থীদের

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৫৮:৪০ পূর্বাহ্ন, সোমবার, ৩ ফেব্রুয়ারী ২০২৫
  • ৯৫ বার
সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় করার এক দফা দাবিতে আজ টানা ১১ ঘণ্টা সড়ক অবরোধের ঘোষণা দিয়েছেন কলেজটির শিক্ষার্থীরা। আজ সোমবার সকাল ১১টা থেকে রাত ১০টা পর্যন্ত টানা এই অবরোধ কর্মসূচি পালন করবেন তারা। এর আগে গতকাল রবিবার দুপুর পৌনে ১২টার দিকে গুলশান-মহাখালী সড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা।

অবরোধের পাশাপাশি আজ থেকে অনির্দিষ্টকালের জন্য তিতুমীর কলেজ শাটডাউন ঘোষণা করা হয়েছে।

সড়ক অবরোধের সঙ্গে সঙ্গে কলেজের সামনে কয়েকজন শিক্ষার্থী আমরণ অনশন কর্মসূচি অব্যাহত রেখেছেন।তবে বিশ্ব ইজতেমায় আখেরি মোনাজাতের কথা চিন্তা করে অবরোধ কর্মসূচি শিথিল করা হয়। গতকাল দুপুরে ক্যাম্পাসের সামনে সংবাদ সম্মেলন করে এই ঘোষণা দেন আন্দোলনকারীদের অন্যতম আলী আহমদ। তিনি বলেন, ‘ইজতেমার আখেরি মোনাজাতে সারা দেশ থেকে আগত ধর্মপ্রাণ মুসল্লিদের কথা চিন্তা করে আমরা শুধু আজকের (গতকাল রবিবার) জন্য রেলপথ ও ঢাকা-ময়মনসিংহ হাইওয়ে সড়কে ব্লকেড কর্মসূচি প্রত্যাহার করেছি।

কিন্তু নর্থ সিটির ভেতরে অন্য সড়কগুলোতে ব্লকেড কর্মসূচি চলমান থাকবে।’তিতুমীর কলেজের শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের দাবিতে চলমান এই কর্মসূচির নাম দিয়েছেন ‘বারাসাত ব্যারিকেড টু নর্থ সিটি’ বা সড়ক ও রেলপথ অবরোধ কর্মসূচি। এত দিন সাত দফা দাবি জানালেও শনিবার থেকে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় স্থাপনের এক দফা জানিয়েছেন তারা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

জুলাই স্মৃতি জাদুঘর থেকে ভাস্কর্য অপসারণের দাবি হেফাজতের

আজও ১১ ঘণ্টা অবরোধের ঘোষণা তিতুমীরের শিক্ষার্থীদের

আপডেট টাইম : ১০:৫৮:৪০ পূর্বাহ্ন, সোমবার, ৩ ফেব্রুয়ারী ২০২৫