ঢাকা ০৭:১০ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

ইউক্রেনে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৪

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:৪১:২৩ অপরাহ্ন, শনিবার, ১ ফেব্রুয়ারী ২০২৫
  • ১২৮ বার

ইউক্রেনের একাধিক অঞ্চলে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া।এসব হামলায় অন্তত চারজন বেসামরিক নাগরিক নিহত ও ১৪ জন আহত হয়েছেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

প্রতিবেদনে বলা হয়, ইউক্রেনজুড়ে আবাসিক ভবন ও অবকাঠামোর ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ইউক্রেনীয় কর্মকর্তারা। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, কেন্দ্রীয় শহর পোলটাভায় একটি আবাসিক ভবনে রুশ ক্ষেপণাস্ত্র আঘাত হানে। এতে তিনজন নিহত এবং ১০ জন আহত হয়েছেন। যাদের মধ্যে একজন শিশুও রয়েছে।

মন্ত্রণালয়ের টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করা একটি ছবিতে দেখা যায়, আবাসিক ভবনটির ওপরের কয়েকটি তলা সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছে। দমকল বাহিনী ও উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপের মধ্যে অনুসন্ধান চালাচ্ছে।

চলতি মাসেই ইউক্রেনে যুদ্ধ শুরু হওয়ার তিন বছর পূর্ণ হতে চলেছে। এর মধ্যেই মস্কো ইউক্রেনের ওপর বিমান হামলা আরও বাড়িয়েছে। প্রায় প্রতিদিনই ড্রোন হামলা চালাচ্ছে রুশ বাহিনী।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

ইউক্রেনে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৪

আপডেট টাইম : ০৬:৪১:২৩ অপরাহ্ন, শনিবার, ১ ফেব্রুয়ারী ২০২৫