ঢাকা ১১:১৯ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা আমন ধান নিয়ে বিপাকে কৃষক সোনালি আমনে হাসি, উৎপাদন খরচে দীর্ঘশ্বাস মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযান, ১৫২ বাংলাদেশিসহ আটক ৪৮৯ সৌরবিদ্যুৎ স্থাপনে ২১ হাজার গ্রাহককে সুখবর দিল পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা চলবে ড্রোন নজরদারি ঢাকাসহ আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন দেশে তরুণরা কাজের সুযোগ পাচ্ছে কম সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ জুলাই গণঅভ্যুত্থানে সশস্ত্র বাহিনীর ভূমিকা যুগান্তকারী: প্রধানমন্ত্রী

চাকরিচ্যুত পুলিশ সদস্যদের নতুন কর্মসূচি ঘোষণা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:১৯:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী ২০২৫
  • ১১৩ বার

আওয়ামী লীগ সরকারের আমলে চাকরিচ্যুত পুলিশ সদস্যরা চাকরি পুনর্বহালের দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা করেছেন।
আজ বৃহস্পতিবার বিকেল সোয়া ৩টার দিকে সচিবালয় মোড়ে এ কর্মসূচি ঘোষণা দেন চাকরিচ্যুত পুলিশ সদস্যদের প্রতিনিধিরা।

সচিবালয়ের সামনে অবস্থান নেওয়া চাকরিচ্যুত পুলিশ সদস্যরা জানান, চাকরি পুনর্বহালের দাবি আদায়ে আগামী রবিবার সকালে ফের সচিবালের সামনে অবস্থান নেবেন তারা।

এর আগে মিছিল নিয়ে সচিবালয়ের উদ্দেশে রওনা দিলে শিক্ষাভবনের সামনে চাকরিচ্যুত পুলিশ সদস্যদের আটকে দেয় পুলিশ। সচিবালয়ে যেতে না পেরে সেখানেই অবস্থান কর্মসূচি পালন করেন তারা। পরে দুপুর ১টার দিকে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর সঙ্গে দেখা করার জন্য সচিবালয়ে যান তাদের পাঁচ সদস্যের প্রতিনিধিদল। উপদেষ্টা সচিবালয়ে না থাকায় তার দেখা পাননি। সেখান থেকে ফিরে এসে নতুন কর্মসূচি ঘোষণা দেন তারা।

জানা গেছে, চাকরি ফিরে পাওয়ার দাবিতে হাতে বিভিন্ন ব্যানার নিয়ে তারা আজ আন্দোলন করেন। সেই সঙ্গে নানা ধরনের স্লোগান দেন চাকরিচ্যুত এই পুলিশ সদস্যরা। এ সময় তাদের সঙ্গে পরিবারের সদস্যদেরও অবস্থান নিতে দেখা যায়।

আন্দোলনে অংশ নেওয়া এসআই পদমর্যাদার এক পুলিশ সদস্য বলেন, ‘আমরা তো কোনো অন্যায় করিনি। সাবেক আইজিপি বেনজীর আহমেদ ও পুলিশের আলোচিত বিভিন্ন ঊর্ধ্বতন কর্মকর্তার রোশনালে পরে অন্যায়ভাবে আমাদের চাকরি থেকে বাদ দেওয়া হয়েছে। এখন তো তারা নেই, তাহলে আমাদের কেন চাকরি ফিরিয়ে দেওয়া হচ্ছে না।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা

চাকরিচ্যুত পুলিশ সদস্যদের নতুন কর্মসূচি ঘোষণা

আপডেট টাইম : ০৬:১৯:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী ২০২৫