ঢাকা ০৩:৫২ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

কিছু মানুষ ক্ষমার অযোগ্য: চমক

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:১৫:৩৫ অপরাহ্ন, শনিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৫
  • ১৪৯ বার

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শুরু থেকেই সরব ছিলেন জনপ্রিয় অভিনেত্রী রুকাইয়া জাহান চমক। ছিলেন রাজপথেও। ছাত্র-জনতার জয়ের পর চুপ ছিলেন না এই অভিনেত্রী। কথা বলেছেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে। দেশে নৈরাজ্য ও দুষ্কৃতকারীদের প্রতিহত করতে সবাই সজাগ থাকার আহ্বানও জানান তিনি।

চমক মনে করেন, যদি ৫ আগস্ট ফ্যাসিবাদী সরকারের (শেখ হাসিনা) পতন না ঘটত তাহলে আন্দোলনকারীদের এতদিনে দেশদ্রোহীতার অপরাধে নিশ্চিহ্ন করে ফেলা হতো।

এদিকে, আজ শনিবার এক ফেসবুক পোস্টে সবাইকে নিয়ে নতুন করে দেশ গড়ার আহ্বান জানিয়েছেন চমক। অভিনেত্রীর কথায়, ‘আমরা চাই এই দেশটাতে মানুষ শান্তিতে থাকুক, নিরাপদে থাকুক। গুটি কয়েক সুবিধাবাদী অসাধু লোক এখনো দেশটাকে নিয়ে ষড়যন্ত্র করেই যাচ্ছে! দেশ আর দেশকে ভালোবাসা মানুষগুলোর আবেগ নিয়ে খেলে যাচ্ছে। ক্ষমতার নেশায় কিছু মানুষ সমস্ত বিবেক জ্ঞান হারিয়েছে। আমরা সাধারণ জনগণ ক্ষমতা, টাকা-পয়সা কিছুই চাই না। চাই দেশটা ভালো থাকুক, মানুষগুলো ভালো থাকুক।’

চমক আরও লিখেছেন, ‘সবাই নিজ অবস্থান থেকে আরেকটু সহনশীল হন, আরেকটু দয়াশীল হন। আমি জানি, কিছু মানুষ ক্ষমার অযোগ্য। তবুও আইন নিজ হাতে তুলে নেওয়া কখনই দেশের জন্য ভালো উদাহরণ হতে পারে না। উপরওয়ালা আছেন, নিশ্চয়ই তিনি সঠিক সময়ে সঠিক বিচারই করবেন। সবাই মিলে দেশটাকে নতুন ভাবে গড়ি। আইনশৃঙ্খলার প্রতি শ্রদ্ধাশীল হই।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

কিছু মানুষ ক্ষমার অযোগ্য: চমক

আপডেট টাইম : ০৬:১৫:৩৫ অপরাহ্ন, শনিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৫