ঢাকা ১১:১৯ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা আমন ধান নিয়ে বিপাকে কৃষক সোনালি আমনে হাসি, উৎপাদন খরচে দীর্ঘশ্বাস মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযান, ১৫২ বাংলাদেশিসহ আটক ৪৮৯ সৌরবিদ্যুৎ স্থাপনে ২১ হাজার গ্রাহককে সুখবর দিল পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা চলবে ড্রোন নজরদারি ঢাকাসহ আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন দেশে তরুণরা কাজের সুযোগ পাচ্ছে কম সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ জুলাই গণঅভ্যুত্থানে সশস্ত্র বাহিনীর ভূমিকা যুগান্তকারী: প্রধানমন্ত্রী

বায়ু দূষণে আজ বিশ্বে দ্বিতীয় ঢাকা

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৩৮:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী ২০২৫
  • ১০৬ বার

আজ সকালেই ঢাকার বাতাস খুবই অস্বাস্থ্যকর। বিশ্বের দূষিত বাতাসের শহরের তালিকায় আজ ঢাকার অবস্থান দ্বিতীয়। দূষিত শহরের তালিকায় শীর্ষে রয়েছে ভারতের দিল্লি।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সকাল সোয়া ৮টার দিকে বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) সূচক থেকে এ তথ্য জানা গেছে। এই সময়ে ঢাকার বায়ুর মান স্কোর ছিল ২৬৭।

তালিকার শীর্ষে অবস্থান করা দিল্লির বায়ুর মানের স্কোর ৩২৮! অর্থাৎ সেখানকার বায়ু ‘দুর্যোগপূর্ণ বা বিপজ্জনক’ পর্যায়ে রয়েছে। তিনে রয়েছে উগান্ডার রাজধানী কাম্ফালা। সেখানকার বায়ুমান ১৯৪ অর্থাৎ অস্বাস্থ্যকর। চারে থাকা ইরানের রাজধানী তেহরানের বায়ুমান ১৮৩, অর্থাৎ খুব অস্বাস্থ্যকর। পাঁচে থাকা ভিয়েতনামের হানোইয়ের বায়ুমান ১৮১।

দূষিত শহরের তালিকার ছয়ে রয়েছে পাকিস্তানের লাহোর, সাতে চীনের চংকিং, আটে নেপালের কাঠমাণ্ডু, নয়ে চীনের চেংডু ও দশে রয়েছে মিশরের রাজধানী কায়রো।

প্রসঙ্গত, বায়ুমান ১০১ থেকে ১৫০ এর মধ্যে হলে বাতাসের মান ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’, ১৫১ থেকে ২০০ এর মধ্যে একিউআই স্কোরকে ‘অস্বাস্থ্যকর’ বলে মনে করা হয়। ২০১ থেকে ৩০০ এর মধ্যে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়, ৩০১ বা তার বেশি একিউআই স্কোরকে ‘দূর্যোগপূর্ণ বা বিপজ্জনক’ হিসেবে বিবেচনা করা হয়, যা বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা

বায়ু দূষণে আজ বিশ্বে দ্বিতীয় ঢাকা

আপডেট টাইম : ১১:৩৮:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী ২০২৫