ঢাকা ০৭:০১ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম

আন্দোলন প্রত্যাহার করলেন সাত কলেজ শিক্ষার্থীরা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:১৪:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২৫
  • ১০৫ বার

সব দাবি মেনে নেওয়ার আশ্বাস পেয়ে আন্দোলনের কর্মসূচি প্রত্যাহার করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীরা। আজ মঙ্গলবার সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরীর সঙ্গে বৈঠক শেষে এ ঘোষণা দেন তারা।

বৈঠকে সাত কলেজের প্রতিনিধি হিসেবে ঢাকা কলেজের দুই ছাত্রী ও ইডেন মহিলা কলেজের এক ছাত্রী অংশ নেন।

বৈঠক শেষে ঢাকা কলেজের ছাত্র মঈনুল ইসলাম বলেন, ‘ছয় দফা দাবির একটি মেনে নেওয়া হয়েছে। বাকি পাঁচ দাবি মেনে নেওয়ার আল্টিমেটাম ছিল। দাবিগুলো মেনে নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে। বিভিন্ন প্রক্রিয়া পর্যালোচনা করে ধীরে ধীরে মানা হবে।’

তিনি বলেন, ‘উপ-উপাচার্য (ঢাকা বিশ্ববিদ্যালয়ের) মামুন স্যার সাত কলেজের আর কোনো কার্যক্রমে জড়িত থাকবেন না। তার পদত্যাগের বিষয়ে ঢাবি উপাচার্যের সঙ্গে বসে আলোচনা হবে। শিক্ষার্থীদের মারধর ও কটূক্তির বিষয়েও আলোচনা হবে। তিনদিনের মধ্যে ঢাকা কলেজের শিক্ষার্থী রাকিবের ওপর হামলার তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। ঢাকা বিশ্ববিদ্যালয় সবার প্রবেশের জন্য উন্মুক্ত করা হয়েছে বলে জানানো হয়েছে।’

মঈনুল ইসলাম বলেন, ‘স্বরাষ্ট্র ও তথ্য উপদেষ্টার সঙ্গে বৈঠকে দাবি মেনে নেওয়ার আশ্বাসের প্রেক্ষিতে সাত কলেজের কর্মসূচি প্রত্যাহার করা হলো। পুরো বিষয়ের জন্য উপ-উপাচার্যকে দায়ী মনে করি।’

এ সময় ইডেন মহিলা কলেজের শিক্ষার্থী সাদিয়া আফরিন মৌ বলেন, ‘সাত কলেজের শিক্ষার্থীরা নতুন বিশ্ববিদ্যালয় পাচ্ছে। সব দাবি মেনে নেওয়া হবে বলে আশাবাদী।’

এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সাতটি কলেজ নিয়ে নতুন বিশ্ববিদ্যালয় হবে বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ। আজ সকালে সংবাদমাধ্যমকে এ কথা জানান তিনি।

শিক্ষা উপদেষ্টা বলেন, ‘আট বছর আগে একটি সরকার বিবেচনাহীনভাবে সাত কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করে। যার ফলে জটিল সমস্যা তৈরি হয়েছে। এই সাত কলেজ নিয়ে নতুন একটি স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় করা হবে।’

নতুন বিশ্ববিদ্যালয় করতে সময়ের প্রয়োজন জানিয়ে অধ্যাপক ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন,‘এটা তিন দিনের মধ্যে সম্ভব নয়। এটার জন্য কাঠামোগত একটা ব্যাপার আছে। এটার মডেল কী হবে, সেটা নিয়ে কাজ হচ্ছে। কারণ, এটি একটি জটিল প্রক্রিয়া।’

তিনি আরও বলেন, ‘একটা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হলে বহুদিন থাকবে। এখানে শিক্ষার্থীদের স্বার্থের ব্যাপার রয়েছে। তাই আমরা তড়িঘড়ি করে অবিবেচনামূলক সিদ্ধান্ত নিলে হবে না। ভেবেচিন্তে সবকিছু করা হবে।’

শিক্ষা উপদেষ্টা বলেন, ‘একটি বিশ্ববিদ্যালয় করতে হলে প্রথমে সংবিধি তৈরি করতে হয়। সেখানে শিক্ষক নিয়োগসহ আরও অনেক বিষয় রয়েছে। এ ছাড়া আইন ও অর্থের বিষয়ও রয়েছে। সনদের প্রয়োজন হয়। সেটি রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে দেওয়া হয়। তারপর বিশ্ববিদ্যালয় হয়।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

জনসচেতনতা বাড়লে সড়ক দুর্ঘটনা কমে আসবে: তথ্য প্রতিমন্ত্রী

আন্দোলন প্রত্যাহার করলেন সাত কলেজ শিক্ষার্থীরা

আপডেট টাইম : ০৬:১৪:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২৫