ঢাকা ১১:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা আমন ধান নিয়ে বিপাকে কৃষক সোনালি আমনে হাসি, উৎপাদন খরচে দীর্ঘশ্বাস মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযান, ১৫২ বাংলাদেশিসহ আটক ৪৮৯ সৌরবিদ্যুৎ স্থাপনে ২১ হাজার গ্রাহককে সুখবর দিল পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা চলবে ড্রোন নজরদারি ঢাকাসহ আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন দেশে তরুণরা কাজের সুযোগ পাচ্ছে কম সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ জুলাই গণঅভ্যুত্থানে সশস্ত্র বাহিনীর ভূমিকা যুগান্তকারী: প্রধানমন্ত্রী

শাহজালাল বিমানবন্দরে নেমেই গ্রেপ্তার সাদ্দাম

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:০৮:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২৫
  • ১০২ বার

সৌদি আরব থেকে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেমেই আটক হন স্বেচ্ছাসেবক লীগ নেতা সাদ্দাম হোসেন। গতকাল সোমবার রাতে তাকে আটক করে করে বিমানবন্দর থানা পুলিশে হস্তান্তর করা হয়। পরে তাকে কুমিল্লার দেবীদ্বার থানা পুলিশের কাছে হস্তান্ত করলে তারা গ্রেপ্তার দেখিয়েছে।

গ্রেপ্তার সাদ্দাম হোসেন দেবীদ্বার উপজেলা সদরের উত্তর পাড়ার বাসিন্দা। তিনি দেবীদ্বার উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদকের পদে রয়েছেন।

দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সামছুদ্দিন ইলিয়াস গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আজ মঙ্গলবার তাকে আদালতে পাঠানো হয়েছে।

প্রসঙ্গত, গত জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় স্বেচ্ছাসেবক দলের নেতা আবদুর রাজ্জাক রুবেল ও স্কুলশিক্ষার্থী সাব্বির হোসেন হত্যা মামলার আসামি সাদ্দাম হোসেন। গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই তিনি আত্মগোপনে ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা

শাহজালাল বিমানবন্দরে নেমেই গ্রেপ্তার সাদ্দাম

আপডেট টাইম : ০৬:০৮:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২৫