ঢাকা ১১:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা আমন ধান নিয়ে বিপাকে কৃষক সোনালি আমনে হাসি, উৎপাদন খরচে দীর্ঘশ্বাস মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযান, ১৫২ বাংলাদেশিসহ আটক ৪৮৯ সৌরবিদ্যুৎ স্থাপনে ২১ হাজার গ্রাহককে সুখবর দিল পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা চলবে ড্রোন নজরদারি ঢাকাসহ আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন দেশে তরুণরা কাজের সুযোগ পাচ্ছে কম সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ জুলাই গণঅভ্যুত্থানে সশস্ত্র বাহিনীর ভূমিকা যুগান্তকারী: প্রধানমন্ত্রী

দেশের সর্বনিম্ন তাপমাত্রা দিনাজপুরে ৯.২ ডিগ্রি

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৫৪:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫
  • ১০৪ বার
দেশের বিভিন্ন অঞ্চলে বেড়েছে শীতের দাপট। মেঘলা আকাশ ও ঘন কুয়াশায় ঢাকা পড়েছে চারপাশ। উত্তরের হিমেল হাওয়া শীতের অনুভূতি বাড়িয়েছে কয়েক গুণ। ফলে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন।

বিশেষ করে বিপাকে পড়েছেন খেটেখাওয়া মানুষ। তীব্র ঠাণ্ডার কারণে কাজের জন্য বাইরে বের হতে পারছেন না। খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণে চেষ্টা করছেন তারা। এ ছাড়া হাসপাতালে বেড়েছে ঠাণ্ডাজনিত রোগে আক্রান্তের সংখ্যা।
এদিকে আজ শনিবার দেশের দুই জেলায় তাপমাত্রা ৯ ডিগ্রির ঘরে বিরাজ করছে। এর মধ্যে দিনাজপুরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। সকাল ৬টায় এই জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ৯ ডিগ্রির ঘরে নেমে আসে। ঠিক একই সময় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া অফিসের তথ্য মতে, তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে নামলে শৈত্যপ্রবাহ বলে। সেই অনুযায়ী দিনাজপুর ও পঞ্চগড়ে মৃদু শৈত্যপ্রবাহ বিরাজ করছে।

দিনাজপুরের আবহাওয়া অফিসের অফিসার ইনচার্জ মো. তোফাজ্জল হোসেন বলেন, বায়ুমণ্ডলের উপরিভাগে জলীয় বাষ্পের পরিমাণ অত্যধিক হারে থাকায় দিনের বেলা সূর্যের দেখা মিলছে না বা সূর্যের আলোর কাঙ্ক্ষিত তাপ পাওয়া যাচ্ছে না। তবে আজ থেকে জলীয় বাষ্পের আধিক্য কিছুটা কমতে পারে এবং দিনের অবস্থার ক্রমান্বয়ে ধীরে ধীরে উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে। এ ছাড়া আগামী দুই থেকে তিন দিন রাতের তাপমাত্রা ক্রমান্বয়ে আরো কিছুটা হ্রাস পাওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা

দেশের সর্বনিম্ন তাপমাত্রা দিনাজপুরে ৯.২ ডিগ্রি

আপডেট টাইম : ১১:৫৪:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫