ঢাকা ১২:০১ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা আমন ধান নিয়ে বিপাকে কৃষক সোনালি আমনে হাসি, উৎপাদন খরচে দীর্ঘশ্বাস মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযান, ১৫২ বাংলাদেশিসহ আটক ৪৮৯ সৌরবিদ্যুৎ স্থাপনে ২১ হাজার গ্রাহককে সুখবর দিল পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা চলবে ড্রোন নজরদারি ঢাকাসহ আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন দেশে তরুণরা কাজের সুযোগ পাচ্ছে কম সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ জুলাই গণঅভ্যুত্থানে সশস্ত্র বাহিনীর ভূমিকা যুগান্তকারী: প্রধানমন্ত্রী

শৈত্যপ্রবাহ নিয়ে দুঃসংবাদ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:০৩:৪০ পূর্বাহ্ন, শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫
  • ৮৬ বার

উষ্ণ ডিসেম্বরের পর জানুয়ারি মাসেও শীতের তেমন প্রভাব দেখা যায়নি। আজ শনিবার দেশের বিভিন্ন এলাকায় তাপমাত্রা কিছুটা কমবে। তবে আগামীকাল রবিবার থেকে দেশজুড়ে মৃদু শৈত্যপ্রবাহ দেখা দিতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।সংস্থাটি বলছে, মৃদু শৈত্যপ্রবাহ দুই থেকে তিন দিনের বেশি স্থায়ী হবে না। মঙ্গলবার থেকেই আবার তাপমাত্রা বাড়তে শুরু করবে।

আবহাওয়া অধিদপ্তরের ফোরকাস্টিং কর্মকর্তা এ কে এম নাজমুল হক বলেন, ‘কাল রবিবার থেকে দেশের উত্তরবঙ্গের রাজশাহী ও রংপুর এলাকা দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ শুরু হবে। এতে অনেক এলাকায় এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা কমবে।’

তাপমাত্রা কমার হার কত দিন থাকতে পারে জানতে চাইলে তিনি বলেন, ‘মঙ্গলবার থেকে তাপমাত্রা আবার বাড়তে শুরু করবে। তবে সকালের দিকে কুয়াশার তীব্রতা থাকবে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশা কেটে যাবে।’

এদিকে আবহাওয়াবিদদের সঙ্গে কথা বলে জানা যায়, আগামীকাল থেকে শুরু হতে যাওয়া শৈত্যপ্রবাহের পর এ মাসে আর শৈত্যপ্রবাহ হবে না। এতে ডিসেম্বর মাসে যেমন তাপমাত্রা বেশি কমেনি তেমনিভাবে জানুয়ারি দেশের শীতলতম মাস হলেও সেই হারে তাপমাত্রা কমবে না। আর এবার কুয়াশার ঘনত্বও এত বেশি ছিল না।

চলতি মাসের আবহাওয়ার দীর্ঘমেয়াদী পূর্বাভাসে বলা হয়েছিল, বঙ্গোপসাগরে এক থেকে দুটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এই লঘুচাপ থেকে একটি নিম্নচাপে রূপ নিতে পারে। এ ছাড়া দেশের পশ্চিম, উত্তর ও উত্তর পূর্বাঞ্চলে এক থেকে দুটি মাঝারি (৬ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা) থেকে তীব্র (৪ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াস) এবং ২ থেকে ৩টি মৃদু (১০ থেকে ৮ ডিগ্রি) থেকে মাঝারি (৬ থেকে ৮ ডিগ্রি) ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।

এ ছাড়া ঘন কুয়াশার পরিস্থিতি কোথাও কোথাও দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে। মাসের শুরুতে একটি মৃদু শৈত্যপ্রবাহের দেখা পাওয়া গেলেও দেশজুড়ে শীতের তীব্রতা দেখা যায়নি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা

শৈত্যপ্রবাহ নিয়ে দুঃসংবাদ

আপডেট টাইম : ১১:০৩:৪০ পূর্বাহ্ন, শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫