ঢাকা ১২:০৯ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা আমন ধান নিয়ে বিপাকে কৃষক সোনালি আমনে হাসি, উৎপাদন খরচে দীর্ঘশ্বাস মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযান, ১৫২ বাংলাদেশিসহ আটক ৪৮৯ সৌরবিদ্যুৎ স্থাপনে ২১ হাজার গ্রাহককে সুখবর দিল পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা চলবে ড্রোন নজরদারি ঢাকাসহ আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন দেশে তরুণরা কাজের সুযোগ পাচ্ছে কম সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ জুলাই গণঅভ্যুত্থানে সশস্ত্র বাহিনীর ভূমিকা যুগান্তকারী: প্রধানমন্ত্রী

তাপমাত্রা নিয়ে আবহাওয়ার নতুন বার্তা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:৪৩:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫
  • ৯১ বার

বিগত কয়েকদিন ধরে শীতের অনুভূতি প্রায় নিস্তেজ হয়ে পড়েছিল। রাতে কিছুটা শীত অনুভূত হলেও দিনে তাপমাত্রার প্রভাব ছিল বেশি। তবে রাজধানীসহ আজ দেশের বিভিন্ন স্থান ছিল কুয়াশায় মোড়া। সেই সঙ্গে ছিল হিমেল হাওয়া। আগামীকালও একই অবস্থা বিরাজ করবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আজ বৃহস্পতিবার সংস্থাটি জানিয়েছে, আগামীকাল শুক্রবার দেশের বিভিন্ন স্থানে কুয়াশা থাকতে পারে। তাপমাত্রা প্রায় আজকের মতোই থাকতে পারে। তবে শনিবার থেকে তাপমাত্রা আরও কমে শীত বাড়তে পারে। দু-একটি স্থানে বয়ে যেতে পারে শৈত্যপ্রবাহ।

এ বিষয়ে আবহাওয়াবিদ এ কে এম নাজমুল ইসলাম গণমাধ্যমকে বলেন, আজকের মতোই আগামীকালও দেশের তাপমাত্রা একই থাকতে পারে। সেই সঙ্গে থাকতে পারে বিভিন্ন স্থানে কুয়াশাও। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশা কেটে যেতে পারে। আবার শনিবার থেকে কুয়াশা কম হলেও তাপমাত্রা কমে শীতের তীব্রতা বাড়তে পারে।

তিনি আরও বলেন, শনিবার থেকে পরের অন্তত দুই দিন তাপমাত্রা কমতে থাকবে। এ সময় দেশের উত্তরাঞ্চলের কিছু স্থানে শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। তবে আগামী মঙ্গলবারের পর তাপমাত্রা আবার বাড়তে পারে।

এদিকে, আজ রাজধানীতে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। গতকাল যা ছিল ১৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

একইসঙ্গে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সিরাজগঞ্জের বাঘাবাড়িতে, ১০ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। গতকাল দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল পঞ্চগড়ের তেঁতুলিয়া ও মৌলভীবাজারের শ্রীমঙ্গলে, ১১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা

তাপমাত্রা নিয়ে আবহাওয়ার নতুন বার্তা

আপডেট টাইম : ০৬:৪৩:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫