ঢাকা ০৬:২৪ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

সংবাদের ‘ফ্যাক্ট চেক’ ও সত্যতা যাচাই করা খুব জরুরি: তথ্য সচিব

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৪৫:২৫ পূর্বাহ্ন, বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪
  • ১০৫ বার

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা বলেছেন, সোশ্যাল মিডিয়া আর অনলাইনের এই যুগে মেইনস্ট্রিম মিডিয়াকে দায়িত্বশীলতার পরিচয় দিতে সংবাদের ‘ফ্যাক্ট চেক’ তথা সত্যতা যাচাই করাটা খুব জরুরি। গণমাধ্যমগুলোকে এজন্য সত্য-মিথ্যা যাচাই করে সংবাদ প্রকাশ করার বিষয়ে আরও গুরুত্ব দিতে হবে। আজ মঙ্গলবার বিকেলে ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের (ডিএসইসি) উদ্যোগে ও প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশের (পিআইবি) আয়োজনে সংবাদ সম্পাদনাবিষয়ক তিনদিন ব্যাপী প্রশিক্ষণ শেষে সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে সভাপ্রধান হিসেবে উপস্থিত ছিলেন পিআইবির মহাপরিচালক ফারুক ওয়াসিফ। আরও উপস্থিত ছিলেন ডিএসইসির সভাপতি মুক্তাদির অনিক, সাধারণ সম্পাদক জাওহার ইকবাল, পিআইবির অধ্যয়ন ও প্রশিক্ষণ (অতিরিক্ত দায়িত্ব) বিভাগের পারভীন সুলতানা রাব্বীসহ প্রশিক্ষণ নেওয়া বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাব-এডিটর ও ডিএসইসির নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে প্রশিক্ষণ নেওয়া সাব-এডিটরদের গুরুত্ব তুলে ধরে তথ্য সচিব বলেন, গণমাধ্যমে সংবাদ প্রকাশের ক্ষেত্রে সংবাদের গুরুত্ব ও সত্য-মিথ্যা যাচাইয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন সাব এডিটররা (সহ-সম্পাদক)।

তিনি নিজেকে সাব এডিটরদের সঙ্গে এক কাতারের মানুষ হিসেবে উল্লেখ করে বলেন, ‘আমি আপনাদের সাইডের মানুষ। আমি বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতায় পড়ার পর পরই সাংবাদিকতা করেছিলাম। এই মাধ্যমেই আমার ক্যারিয়ার শুরু করি। তাই আমি সবসময় আপনাদের দুঃখ-কষ্টটা বুঝি।’

এ সময় তিনি গত ১৫ বছরের বৈষম্যের কথা উল্লেখ করে বলেন, ‘দীর্ঘ বছর আমরা বঞ্চনার শিকার হয়েছি। দেশের সবকিছুতেই বিভাজন ছিল। নিপীড়িত-নির্যাতিত ছিলো। এখন একটা পরিবর্তিত সময় এসেছে। আমরা এখন সুন্দর আলোর প্রত্যাশায় ছুটছি, সবাই সেই আলোর অপেক্ষায়।’

পিআইবি’র মাধ্যমে সাংবাদিকদের জন্য এ ধরনের আরও প্রশিক্ষণ চালিয়ে যাওয়ার ওপর তিনি গুরুত্বারোপ করেন।

পিআইবির মহাপরিচালক ফারুক ওয়াসিফ বলেন, ‘পিআইবি একাডেমিক প্রতিষ্ঠান। তবে যেরকম হওয়ার কথা ছিল, সেরকম হয়নি। এটা নিয়ে অনেক কথা বলার আছে। তারপরও একটা পরিবর্তিত সময়ের পর সবকিছু নতুন করেই করতে হচ্ছে। চেষ্টা করছি নতুন কিছু করার।’

তিনি বলেন, ‘সাংবাদিকতা পেশাকে গুরুত্ব দিয়ে কাজ করতে হবে। আপনি যেই মতবাদেরই হোন না কেন, সাংবাদিকতায় পেশাদারিত্ব থাকাটা অনেক জরুরি। কেননা একটি জাতির ধারণা, কল্পনা, জীবনধারাসহ সম্প্রদায়ের সকল বিষয় নির্মাণ কিন্তু সাংবাদিকরাই করে থাকেন। তাই জাতির জন্য যোগ্য সাংবাদিক হওয়াটা প্রয়োজন।’

অনুষ্ঠানে সাব-এডিটরদের নানা সমস্যার কথা তুলে ধরেন ডিএসইসির সভাপতি মুক্তাদির অনিক, সাধারণ সম্পাদক জাওহার ইকবাল। এসময় তারা সাব-এডিটরদের জন্য এরকম আরও প্রশিক্ষণের গুরুত্বের কথা তুলে ধরেন।

পরে অনুষ্ঠানে প্রশিক্ষণ নেওয়া ডিএসইসির সদস্যদের হাতে সনদপত্র ‍তুলে দেওয়া হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

সংবাদের ‘ফ্যাক্ট চেক’ ও সত্যতা যাচাই করা খুব জরুরি: তথ্য সচিব

আপডেট টাইম : ১০:৪৫:২৫ পূর্বাহ্ন, বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪