ঢাকা ০৬:২৪ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

ঢাকায় রাহাত ফতেহ আলীর কনসার্ট টিকিটের দাম দশ চার আড়াই হাজার

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৩০:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪
  • ১৫৪ বার

জুলাই-আগস্ট অভ্যুত্থানে শহীদ ও আহত ব্যক্তিদের পরিবারকে সহায়তার জন্য ‘ইকোস অব রেভল্যুশন’ শীর্ষক কনসার্টে গাইবেন জনপ্রিয় পাকিস্তানি সংগীতশিল্পী রাহাত ফতেহ আলী খান। ২১ ডিসেম্বর রাজধানীর আর্মি স্টেডিয়ামে কনসার্টটি আয়োজন করছে ‘স্পিরিটস অব জুলাই’ প্ল্যাটফর্ম। ইতোমধ্যে কনসার্টের টিকিট বিক্রি শুরু করেছেন আয়োজকরা। টিকিট বিক্রির প্ল্যাটফর্ম গেট সেট রকে সর্বোচ্চ ১০ হাজার টাকায় ভিআইপি ক্যাটাগরির টিকিট বিক্রি হচ্ছে।

এর বাইরে সাড়ে চার হাজার ও আড়াই হাজার টাকায়ও টিকিট মিলছে। কনসার্টে রাহাত ফতেহ আলী খান ছাড়াও আর্টসেল, চিরকুট, আফটারম্যাথ, র‍্যাপার সেজান, র‍্যাপার হান্নান ও সিলসিলার পরিবেশনা থাকবে। আয়োজকরা জানান, এই কনসার্ট থেকে আয়কৃত অর্থ শহীদ জুলাই স্মৃতি ফাউন্ডেশনে অনুদান দেওয়া হবে। এর আগেও ঢাকার শ্রোতাদের সামনে এসেছিলেন রাহাত ফতেহ আলী খান। কাওয়ালি ও গজলের পাশাপাশি বলিউড সিনেমায় প্লেব্যাক করার জন্য জনপ্রিয় রাহাত ফতেহ আলী খান। রাহাত ফতেহ আলীর গাওয়া শ্রোতাপ্রিয় গানের মধ্যে রয়েছে ‘জরুরি থা’, ‘ও রে পিয়া’, ‘জগ সুনা সুনা লাগে’, ‘তেরে বিন’, ‘তেরি ওর’, ‘ম্যায় যাঁহা রাহুঁ’, ‘তেরে মাস্ত মাস্ত দো ন্যায়ন’, ‘তুম জো আয়ে জিন্দেগি মে’, ‘দিল তো বাচ্চা হ্যায় জি’ ইত্যাদি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

ঢাকায় রাহাত ফতেহ আলীর কনসার্ট টিকিটের দাম দশ চার আড়াই হাজার

আপডেট টাইম : ১০:৩০:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪