ঢাকা ০৬:৩১ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

পঞ্চগড়ে তাপমাত্রা বাড়লেও কমেনি শীতের দাপট

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:২৪:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪
  • ১৫০ বার

পঞ্চগড়ে তাপমাত্রা বাড়লেও কমেনি শীতের দাপট। হিমেল বাতাসে ঝরছে হিমেল শীত।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) সকাল ৯টায় ১৩ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। গতকাল সোমবার সকাল ৯টায় তাপমাত্রা রেকর্ড হয়েছিল ১০ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। একদিনের ব্যবধানে তাপমাত্রা ২ দশমিক ৮ ডিগ্রি তাপমাত্রা বাড়লেও ঘন কুয়াশা ও হিমবাতাসে কাবু উত্তরের হিমাঞ্চল জেলা।

ভোর থেকে বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়েছে গোটা জেলা। পথঘাটে চলাচলে কিছুটা দুরে দেখা যায় কুয়াশার অন্ধকার। সড়কগুলো বাস, মিনিবাস, ইজিবাইকগুলোকে হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে দেখা গেছে। প্রয়োজনের বাইরে অনেকে বের না হলেও জীবিকার তাগিদে নদীতে পাথর তুলতে দেখা যায় পাথর শ্রমিকদের।

শীতের কারণে শ্বাসকষ্ট, জ্বর-সর্দিতে বেশি ভুগছেন শিশু ও বয়োজ্যেষ্ঠরা। এদের মধ্যে বেশি সমস্যা বয়স্কদের। শীতের কারণে পাল্লা দিয়ে বেড়েছে বিভিন্ন শীতজনিত রোগব্যাধি। প্রতিদিন জেলার পঞ্চগড় আধুনিক সদর হাসপাতাল ও অন্যান্য স্বাস্থ্যকেন্দ্রগুলোতে বাড়ছে  শীতজনিত বিভিন্ন রোগীর ভিড়। শিশু ও বয়স্করা সর্দি, কাশি, নিউমোনিয়া ও ডায়রিয়ায় আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছেন। চিকিৎসকরা শীতে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিতে চিকিৎসকরা চিকিৎসাসেবার পাশাপাশি প্রয়োজনীয় পরামর্শ দিচ্ছেন।

পঞ্চগড়ের প্রথম শ্রেণির তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্র নাথ বলেন, মঙ্গলবার সকাল ৯টায় তাপমাত্রা রেকর্ড হয়েছে ১৩ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। যা গতকাল সোমবারের চেয়ে তাপমাত্রা বেড়েছে ২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। ভোর থেকেই ঘন কুয়াশার চাদরের আবরণে উত্তরের এ জেলা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

পঞ্চগড়ে তাপমাত্রা বাড়লেও কমেনি শীতের দাপট

আপডেট টাইম : ১১:২৪:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪