ঢাকা ১২:১৬ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর অস্তিত্বসংকটে বুড়িগঙ্গা ২০২৪-এর জুলাই গণঅভ্যুত্থান প্রবাস থেকে যত প্রতিরোধ মেঘনার এক ইলিশ বিক্রি হলো ১০ হাজার টাকায় মাওলানা মাহমুদ মাদানী ইসরাইলে অস্ত্র সরবরাহ মানবতা ও ভারতের নৈতিক মর্যাদার জন্য কলঙ্ক অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে ৫ আগস্ট সংবাদপত্রে ছুটি বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার আধুনিক শিক্ষার সঙ্গে মূল্যবোধভিত্তিক শিক্ষার সমন্বয়ে কাজ করবে আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট : সেনাপ্রধান শেখ হাসিনা যেন ভারতের ভূখণ্ড ব্যবহার করে রাজনৈতিক বক্তব্য দিতে না পারে: দিনেশ ত্রিবেদীকে হুমায়ুন কবির

ঢাকায় নতুন অতিথি

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:০৬:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০১৫
  • ৩৮০ বার

আজ ঢাকায় আসছেন বলিউডের এ সময়ের জনপ্রিয় অভিনেত্রী ও মডেল পরিণীতি চোপড়া। তবে কোনো সিনেমার শুটিংয়ে নয়, একটি ফ্যাশন শোতে অংশ নিতে আসছেন তিনি। আজ সকাল ৯টায় তিনি ঢাকা এসে পৌঁছবেন। পরে বেলা ৩টায় হোটেল ওয়েস্টিনে একটি প্রেস কনফারেন্সে অংশ নেবেন। সন্ধ্যায় ঢাকার বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সেন্টারের পুষ্পগুচ্ছ মিলনায়তনে দেশের সেরা ১২টি ফ্যাশন হাউস ও ডিজাইনারের পোশাকে শো স্টপার হিসেবে দেখা যাবে তাকে। পরিণীতি ছাড়াও এ শোতে অংশ নেবে দেশের সেরা ২০ জন মেয়ে ও ১০ জন ছেলে মডেল। অনুষ্ঠানটির আয়োজক প্রতিষ্ঠান গ্রিন অ্যাপল কমিউনিকেশনস। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক সানজিদা লুনা বলেন, ‘ঈদ উপলক্ষে দেশসেরা ডিজাইনারদের পোশাক নিয়ে আমরা একটি ফ্যাশন শোর আয়োজন করছি। এতে বিভিন্ন প্রতিষ্ঠানের এক্সক্লুসিভ পোশাক পরে মডেলরা র্যাম্পে হাঁটবেন। এমন একটি বিশেষ আয়োজনে আমরা এ সময়ের খুব জনপ্রিয় একজন অভিনয়শিল্পীকে শো স্টপার হিসেবে খুঁজছিলাম। তখনই পরিণীতি চোপড়ার নামটি মাথায় আসে। কারণ, ইদানীং বেশ কয়েকটি বড় ফ্যাশন শোতে শো স্টপার হিসেবে পরিণীতি চোপড়াকে দেখা গেছে। তিনিও বিষয়টি জেনে আমাদের আমন্ত্রণ গ্রহণ করেন।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর

ঢাকায় নতুন অতিথি

আপডেট টাইম : ০৪:০৬:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০১৫