ঢাকা ১০:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর অস্তিত্বসংকটে বুড়িগঙ্গা ২০২৪-এর জুলাই গণঅভ্যুত্থান প্রবাস থেকে যত প্রতিরোধ মেঘনার এক ইলিশ বিক্রি হলো ১০ হাজার টাকায় মাওলানা মাহমুদ মাদানী ইসরাইলে অস্ত্র সরবরাহ মানবতা ও ভারতের নৈতিক মর্যাদার জন্য কলঙ্ক অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে ৫ আগস্ট সংবাদপত্রে ছুটি বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার আধুনিক শিক্ষার সঙ্গে মূল্যবোধভিত্তিক শিক্ষার সমন্বয়ে কাজ করবে আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট : সেনাপ্রধান শেখ হাসিনা যেন ভারতের ভূখণ্ড ব্যবহার করে রাজনৈতিক বক্তব্য দিতে না পারে: দিনেশ ত্রিবেদীকে হুমায়ুন কবির

খুসখুসে কাশির সমস্যা দূর করবেন কীভাবে?

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:৪২:১৬ অপরাহ্ন, বুধবার, ৬ নভেম্বর ২০২৪
  • ২২৫ বার

ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে অনেকেই এখন খুসখুসে কাশির সমস্যায় ভুগছেন। বিশেষ করে রাতে ঘুমের সময় বালিশে মাথা দিলেই শুরু হয় এই কাশির সমস্যা। ওষুধ না খেয়ে বরং ঘরোয়া টোটকাতেই এই সমস্যার সমাধান সম্ভব। তবে বেশি সমস্যা হলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

খুসখুসে কাশি দূর করার কৌশল কী?

গোলমরিচ

গোলমরিচের সাহায্যে খুসখুসে কাশির সমস্যা সবচেয়ে সহজে দূর করা যায়। সম্ভব হলে আস্ত গোলমরিচ চিবিয়ে খান। সঙ্গে নিন সামান্য চিনি কিংবা মধু। যদি খুব ঝাল লাগে তাহলে গোলমরিচ সামান্য থেঁতো করে নিন। এবার এর মধ্যে কিছুটা মধু মিশিয়ে খেয়ে নিন।

লবঙ্গ

কাশি দূর করতে লবঙ্গ দুর্দান্ত কাজ করে। এক্ষেত্রে আস্ত লবঙ্গ চিবিয়ে খেতে পারেন। আবার লবঙ্গ দিয়ে চা তৈরি করে খেলেও খুসখুসে কাশির সমস্যা কমবে।

তুলসি-আদার চা

সবচেয়ে বেশি উপকার মিলবে চায়ের মধ্যে আদার রস, লবঙ্গ, গোলমরিচ ও তুলসী পাতা মিশিয়ে তারপর সেই চা পান করলে। চায়ের মধ্যে এসব উপকরণ মিশিয়ে ভালোভাবে ছেঁকে নিয়ে তারপর খেতে হবে।

মধু খান

প্রতিদিন সকালে এক চামচ মধু খাওয়ার অভ্যাস করুন। স্টিলের চামচ বাদ দিয়ে পারলে কাঠের চামচে মধু খান। চাইলে এর সঙ্গে সামান্য তুলসি পাতা কিংবা বাসক পাতা মিশিয়ে নিন। এমনিতেও বাসক পাতার রস খেলে সর্দি-কাশির সমস্যা দূর হবে।

তুলসি পাতা খান

নিয়মিত তুলসি পাতা চিবিয়ে খাওয়ার অভ্যাস করুন। এই অভ্যাস থাকলেও খুসখুসে কাশির সমস্যা দূর হবে সহজেই।

গরম পানি পান করুন

দিনে অন্তত দু’বার হালকা গরম পানি পান করুন একবার সকালে ঘুম থেকে ওঠার পর ও আর একবার রাতে ঘুমাতে যাওয়ার আগে। চাইলে গরম পানি মিশিয়ে নিতে পারেন সামান্য মধু আর অল্প আদার রস।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর

খুসখুসে কাশির সমস্যা দূর করবেন কীভাবে?

আপডেট টাইম : ০৬:৪২:১৬ অপরাহ্ন, বুধবার, ৬ নভেম্বর ২০২৪