ঢাকা ০৮:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’ বোল্টের চেয়েও দ্রুত দৌড়ানো সেই চীনা রোবটের নতুন চমক মহানবী মুহাম্মদ (সা.) : সব সৃষ্টির শ্রেষ্ঠ যিনি প্রধানমন্ত্রী ইসলামের আদর্শ বাংলাদেশে প্রতিষ্ঠা করছেন: মঈন খান চুলে রং করার পর যত্ন নেবেন যেভাবে নেপালে বন্যা: প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক, সহযোগিতার বার্তা নবীজি (সা.)-এর আদর্শ অনুসরণ ছাড়া বিশ্ব পরিস্থিতির পরিবর্তন সম্ভব নয় : ডিএসসিসি প্রশাসক চারণভূমি সুরক্ষা ও টেকসই ব্যবস্থাপনায় স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করার আহ্বান পরিবেশমন্ত্রীর ফ্যাসিবাদ ঠেকাতে সুস্পষ্ট রোডম্যাপ করতে হবে: আইনমন্ত্রী মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

সীমান্তে ক্রিস্টাল মেথ আইস-ইয়াবা উদ্ধার

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৩২:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ৩০ অক্টোবর ২০২৪
  • ১৮১ বার

বান্দরবানে নাইক্ষ্যংছড়ির কোনারপাড়া সীমান্তে পরিত্যক্ত অবস্থায় ১ কেজি ক্রিস্টাল মেথ আইস ও ৫০ হাজার ইয়াবা উদ্ধার করেছে বিজিবি। আজ বুধবার ভোররাতে নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের কোনারপাড়া সীমান্তে এ অভিযান চালানো হয়।

বিজিবির কক্সবাজার ৩৪ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মাশরুকী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, অভিযানকালে পাচারকারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

লে. কর্নেল মাশরুকী বলেন, বুধবার ভোররাতে নাইক্ষ্যংছড়ির ঘুমধুম ইউনিয়নের কোনারপাড়া সীমান্ত দিয়ে মিয়ানমার থেকে মাদকের একটি চালান পাচারের খবরে বিজিবির একটি দল অভিযান চালায়। এক পর্যায়ে মিয়ানমার দিক থেকে দুজন লোককে আসতে দেখে বিজিবির সদস্যরা থামার জন্য নির্দেশ দেন। উপস্থিতি টের পেয়ে লোকগুলো তাদের সঙ্গে থাকা ছোট একটি বস্তা ফেলে অন্ধকারে পালিয়ে যায়।

পরে ঘটনাস্থল তল্লাশি করে বস্তাটি উদ্ধার করে বিজিবি। এটি খুলে ১ কেজি ক্রিস্টাল মেথ আইস ও ৫০ হাজার ইয়াবা পাওয়া যায়।

উদ্ধার করা মাদকগুলো বিজিবির ব্যাটালিয়ন দপ্তরে মজুদ রাখা হয়েছে বলেও জানান বিজিবির কক্সবাজার ৩৪ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মাশরুকী।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’

সীমান্তে ক্রিস্টাল মেথ আইস-ইয়াবা উদ্ধার

আপডেট টাইম : ১১:৩২:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ৩০ অক্টোবর ২০২৪